এবার রঘুনাথপুরে ২৫৬ একর জমিতে প্রস্তাবিত সমন্বিত প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রের মাধ্যমে জুপিটার ডিফেন্স তাদের প্রতিরক্ষা উৎপাদনের পরিকাঠামো আরও বাড়াতে চাইছে। তবে এখনও প্রকল্পটির মোট বিনিয়োগের পরিমাণ বা উৎপাদন শুরুর নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হয়নি।
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরনো মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সেই গ্রেফতারির জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন কংগ্রেস প্রার্থী স্ত্রী অর্পিতা প্রধান। নন্দীগ্রামে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জেলে পাঠানোর জন্য শুভেন্দু 'ক্ষমতার অপব্যবহার' করেছেন বলে অভিযোগ করেন অর্পিতা। সাংবাদিক বৈঠক চলাকালীন বেশ কয়েক বার কেঁদেও ফেলেন তিনি। বৃহস্পতিবার বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন মিলন প্রধানের স্ত্রী অর্পিতা।
। এবার হাইকোর্ট সাময়িক স্বস্তি দিল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে। হাইকোর্টের নির্দেশ, আগামী ১২ অক্টোবর পর্যন্ত নতুন মামলায় মিলন প্রধানের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকি ওই মামলায় তাঁকে গ্রেফতার দেখানো যাবে না।
গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে জোরালো ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় বিনিয়োগ করছে আদানি গোষ্ঠী। এদিনই নিউটাউনে ২ হাজার শয্যার আন্তর্জাতিক মানের অত্যাধুনিক হাসপাতালের ভূমিপুজো হচ্ছে। তার আগে বৃহস্পতিবার সকালে কালীঘাটে সস্ত্রীক পুজো দিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
রাজ্য পুলিশে বড় নিয়োগ হবে, আগে বহুবার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দমকলের নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। জানিয়ে দেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪০০ পদ পূরণ করা হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, 'আগামী এক বছরের মধ্যে আরও আড়াই হাজার স্থায়ী পোস্ট সৃষ্টি করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আমরা নিয়োগের কাজ করব।' এর এদিনই রাজ্যের সরকারি দফতরগুলিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের ঘোষণা কর হয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলি ভরাট করতে তৎপর হয়েছে শুভেন্দু সরকার। পুলিশ বড় নিয়োগ হবে সেকথা নিজেই একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার দমকলে নিয়োগ নিয়োগ নিয়েও বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী।
অক্টোবরে অগ্রিম বেতন ও সঙ্গে বর্ধিত ডিএ মিলবে। একাধিকবার সেকথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্যের অর্থ দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতনের সঙ্গেই মিলবে বর্ধিত ডিএ (DA) ও পেনশনভোগীদের ডিআর (DR)। দুর্গাপুজোর ষষ্ঠীর (১৬ অক্টোবর) আগেই আগামী ১৫ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের বেতন, পেনশন এবং ফ্যামিলি পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর।
Deep Depression: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আগামী কদিন কোন কোন জেলায় বৃষ্টি হবে? দেখে নেওয়া যাক।
হাইব্রিড বীজ চাষিদের কাছে চলে আসায় আলুর উৎপাদন বেড়েছে। ভারতের আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে থাকলেও লাভ তো দূরের কথা, উৎপাদন ও হিমঘরে মজুত রাখার খরচও তুলতে পারছেন না চাষিরা। হুগলি থেকে মুর্শিদাবাদ, পরিস্থিতি একই।
অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। বাংলার সব যোগ্য উপভোক্তা এই প্রকল্পে টাকা পাবেন বলে স্পষ্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সেপ্টেম্বরে ১ কোটি ৬০ লাখের কাছাকাছি অ্যাকাউন্টে টাকা পাঠান হয়েছে বলে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিক বিধবা মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করা হয়েছে। সেপ্টেম্বরেই নবান্নে এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে বর্ধিত হারে ভাতার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। তবে সরকার স্পষ্ট করে দিয়েছে, অন্নপূর্ণা ও বিধবাভাতা, দু’টি একসঙ্গে কোনওভাবেই পাবেন না উপভোক্তা।