Advertisement

FACTCHECK

ফ্যাক্ট চেক: ভোটের ফল ঘোষণা হতেই বঙ্গে মুসলিমদের মারধর? ভিডিও-র সত্যতা জানুন

ফ্যাক্ট চেক: ভোটের ফল ঘোষণা হতেই বঙ্গে মুসলিমদের মারধর? ভিডিও-র সত্যতা জানুন

09 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ২৮ এপ্রিল উত্তর প্রদেশের সাহারানপুরে বিয়ের অনুষ্ঠানে দেনমোহর এবং গহনা সংক্রান্ত বিষয় নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে বিবাদের দৃশ্য।

ফ্যাক্ট চেক: কলকাতায় ভোট পরবর্তী হিংসা? না, ভিডিওটি নেপালের জেন-জ়ি বিক্ষোভের

ফ্যাক্ট চেক: কলকাতায় ভোট পরবর্তী হিংসা? না, ভিডিওটি নেপালের জেন-জ়ি বিক্ষোভের

08 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালের সুপ্রিম কোর্টের সামনে জেন জ়ি-দের সরকারবিরোধী বিক্ষোভের দৃশ্য।

ফ্যাক্ট চেক: পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার দৃশ্য দাবিতে ছড়াল অসম্পর্কিত সব ছবি

ফ্যাক্ট চেক: পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার দৃশ্য দাবিতে ছড়াল অসম্পর্কিত সব ছবি

08 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল কোলাজের ছবিগুলি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সময়ে মুসলিম কিংবা বিরোধী দলের কর্মীদের উপরে হামলার ঘটনা নয়। বরং, প্রথম ছবিটি উত্তর প্রদেশে প্রশাসনের তরফে একটি অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলার দৃশ্য। দ্বিতীয় ছবিটি ভোট-পরবর্তী হিংসা রোধে পশ্চিমবঙ্গে পুলিশি টহলের দৃশ্য। অন্যদিকে, তৃতীয় ছবিটি পুরনো শত্রুতার জেরে ওড়িশার পুরিতে এক যুবকের উপরে হামলার ঘটনা। 

ফ্যাক্ট চেক: বঙ্গে ভোটের পর মুসলিমদের উপর অত্যাচার? ভুয়ো দাবিতে ছড়াচ্ছে পুরনো-অসম্পর্কিত ভিডিও

ফ্যাক্ট চেক: বঙ্গে ভোটের পর মুসলিমদের উপর অত্যাচার? ভুয়ো দাবিতে ছড়াচ্ছে পুরনো-অসম্পর্কিত ভিডিও

07 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল উভয় ভিডিও-র সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী কোনও ঘটনার কোনও সম্পর্ক নেই। প্রথম ভিডিওটি রাজস্থানের এবং হোলির সময়ের ঘটনা। দ্বিতীয়টি কাশ্মীরের একটি ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানের যেখানে গত এপ্রিল মাসে অগ্নিকাণ্ড হয়।

ফ্যাক্ট চেক: ভুয়ো ব্যান্ডেজ ব্যবহার করে ক্যামেরায় ধরা পড়লেন তৃণমূল কর্মী? না, এই ভিডিও বিহারের

ফ্যাক্ট চেক: ভুয়ো ব্যান্ডেজ ব্যবহার করে ক্যামেরায় ধরা পড়লেন তৃণমূল কর্মী? না, এই ভিডিও বিহারের

07 May 2026

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেকের অনুসন্ধানে জানা গিয়েছে, ভিডিওটি পশ্চিমবঙ্গের নয় এবং পোস্ট-পোল হিংসার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। এটি বিহারের একটি পৃথক ঘটনার। 

ফ্যাক্ট চেক: ভোটে জিতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িতে বুলডোজার BJP-র? রইল আসল তথ্য

ফ্যাক্ট চেক: ভোটে জিতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িতে বুলডোজার BJP-র? রইল আসল তথ্য

07 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবি এবং ভিডিও ক্লিপটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং ভাইরাল ছবিটি ২০২৬ সালের ৪ মার্চ মধ্যমগ্রাম রেল স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা। অন্যদিকে ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের ৯ নভেম্বর অসমের সোনাপুরে প্রশাসনের তরফে অবৈধ উচ্ছেদের দৃশ্য।

ফ্যাক্ট চেক: বঙ্গ জয়ের পরেই মুসলিমদের বাড়িতে আগুন BJP কর্মীদের? ভিডিও-র সত্যতা জানুন

ফ্যাক্ট চেক: বঙ্গ জয়ের পরেই মুসলিমদের বাড়িতে আগুন BJP কর্মীদের? ভিডিও-র সত্যতা জানুন

06 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ২৫ এপ্রিল শর্ট সার্কিট থেকে দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুরের ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগ্নিকান্ডের দৃশ্য।

ফ্যাক্ট চেক: তৃণমূল হারতেই গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান? সত্যিটা জানুন

ফ্যাক্ট চেক: তৃণমূল হারতেই গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান? সত্যিটা জানুন

05 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের গ্রেফতারের দাবিটি ভিত্তিহীন। আজতক ফ্যাক্ট চেককে বিষয়টি নিশ্চিত করেছে ক্যানিং থানার পুলিশ।

ফ্যাক্ট চেক: সাম্প্রতিক দাবিতে ছড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের EVM সংক্রান্ত পুরনো মন্তব্য

ফ্যাক্ট চেক: সাম্প্রতিক দাবিতে ছড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের EVM সংক্রান্ত পুরনো মন্তব্য

03 May 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইভিএম সংক্রান্ত মন্তব্যের ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ের নয়। বরং সেটি ২০২৪ সালের ১৬ ডিসেম্বর লোকসভার বাইরের ভিডিও। ওইদিন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলির তরফে তোলা ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অভিষেক সেই অভিযোগ খারিজ করে দেন।

ফ্যাক্ট চেক: কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত তৃণমূলের ভুয়ো এজেন্ট দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও

ফ্যাক্ট চেক: কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত তৃণমূলের ভুয়ো এজেন্ট দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও

03 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নয়। বরং সেটি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন চলাকালীন একটি বুথ থেকে বিএনপি-র একজন ভুয়ো এজেন্টকে আটক করে মারধর করে বাংলাদেশ সেনাবাহিনী।

ফ্যাক্ট চেক: বিহারে জমি উচ্ছেদ করতে গিয়ে জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ? জানুন কী ঘটেছিল

ফ্যাক্ট চেক: বিহারে জমি উচ্ছেদ করতে গিয়ে জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ? জানুন কী ঘটেছিল

01 May 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ঘটনাটি বিহারের হলেও এর সঙ্গে জমি উচ্ছেদের কোনও সম্পর্ক নেই। বরং একটি সড়ক দুর্ঘটনা ছিল এই খণ্ডযুদ্ধের সূত্রপাত।

ফ্যাক্ট চেক: ব্রাত্য বসুকে ঘুষ নিতে দেখা যাচ্ছে দাবিতে ভাইরাল ভিডিওটি আসলে AI নির্মিত

ফ্যাক্ট চেক: ব্রাত্য বসুকে ঘুষ নিতে দেখা যাচ্ছে দাবিতে ভাইরাল ভিডিওটি আসলে AI নির্মিত

29 Apr 2026

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি আসল কোনও ঘটনার নয় বরং এটি এআই দিয়ে তৈরি। বাস্তবে এমন কোনও ঘটনার খবর কোথাও প্রকাশ পায়নি।

Advertisement