Bihar Son Murder Mother Case: ঘটনার খবর পেয়ে বৈকুণ্ঠপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় সুমিত্রা দেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ফরেনসিক দল (এফএসএল) ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে।
জেরায় ট্রাকচালক স্বীকার করেছেন, পাঁচ হাজার টাকার বিনিময়ে ওই বাংলাদেশি যুবককে ভারতে আনার চুক্তি হয়েছিল। আলমগির জানিয়েছেন, বিএসএফের নজর এড়াতে তিনি ট্রাকের পিছনে পলিথিনের তলায় লুকিয়েছিলেন। গাঁজা সেবনের পর ঘুমিয়ে পড়ায় বিপত্তি ঘটে।
Siliguri Minor Rape Case: নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন এর আগেও ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিল।
Darjeeling Hills News: প্রায় দেড় বছর আগে রাস্তাটির দায়িত্ব রাজ্য পূর্ত দপ্তরের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনএইচআইডিসিএল-এর হাতে তুলে দেওয়া হয়। তারপর থেকেই ধাপে ধাপে সংস্কার শুরু হয়েছে। সেবকের পর কালিঝোরা, বিরিকদাড়া, লোহাপুল, ২৯ মাইল ও স্বেতিঝোরার মতো ধসপ্রবণ অঞ্চলে তিস্তা নদীর চরের কাছাকাছি জায়গা থেকে কংক্রিটের গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে।
Dubrajpur Shootout: স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা গুলির আওয়াজে সকলে ঘর থেকে বেরিয়ে পড়েন। কেউ কেউ দূর থেকে মোটরবাইকের শব্দও শুনেছেন বলে দাবি করেছেন। তবে হামলাকারীদের স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
বাড়ির বাইরে খেলতে থাকা একদল ছাত্রের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাথমিক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বানিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সমীর কুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। পাশাপাশি দেওয়া হল স্লোগানও। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। প্রকাশ্য রাস্তাতে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। যা ঘিরে এখন অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
বাড়তে শুরু করেছে তাপমাত্রা। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। নতুন সপ্তাহে আরও গরম বাড়তে পারে। সেই সঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসতেই, ঢাকা হয়ে আগরতলা এবং কলকাতার মধ্যে বাস পরিষেবা শীঘ্রই পুনরায় চালু হতে চলেছে। শনিবারই, ওই বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে।
এই সপ্তাহে সোনার বাজারে উল্লেখযোগ্য উত্থান-পতন দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় ২৪ ক্যারেট সোনার দাম ২,৩০১ টাকারও বেশি বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৫৫,০৬৬ টাকায় পৌঁছেছে। রপোর দামও ৭,৮৮১ টাকা বেড়ে প্রতি কেজিতে ২,৫০,৩১৪ টাকায় দাঁড়িয়েছে।
Sujapur Firing Incident: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। উপস্থিত ছিলেন এসডিপিও ফাইজাল রেজা। ওই তরুণী কোনও অসাধু চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।