Advertisement

ফুটবল

ISL-এ মোহনবাগানের বিরুদ্ধে না জিতেও চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল, কীভাবে?

ISL-এ মোহনবাগানের বিরুদ্ধে না জিতেও চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল, কীভাবে?

10 May 2026

ইন্ডিয়ান সুপার লিগের সাপ লুডোর খেলায় দারুণ জায়গায় ইস্টবেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্ট ড্র করায় শীর্ষস্থান পাকা হয়েছে। গোল পার্থক্যের বিচারে এক নম্বরে লাল-হলুদ। ফলে ডার্বি না জিতলেও চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল। তবে সেক্ষেত্রে শর্ত রয়েছে। তাই জেনে নেওয়া যাক কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে অস্কার ব্রুজোর দল? 

স্ট্রাইকারদের গোল খরা নিয়ে উদ্বেগ, মোহনবাগান কি ট্রফি পাবে? যা বললেন লোবেরা...

স্ট্রাইকারদের গোল খরা নিয়ে উদ্বেগ, মোহনবাগান কি ট্রফি পাবে? যা বললেন লোবেরা...

10 May 2026

এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করার পর মোহনবাগান সুপার জায়ান্টের কোচ সের্জিও লোবেরা হতাশ। তবে দলের ফুটবলারদের উপর আস্থা রেখে লিগ জয়ের ব্যাপারে তিনি এখনও আশাবাদী। সাংবাদিক সম্মেলনে তিনি দলের ভুল-ত্রুটি, খেলোয়াড়দের ফিটনেস এবং আগামী ম্যাচের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এবারের বিশ্বকাপে 'ভয়ঙ্কর' রোনাল্ডোর দল, আর কারা ফেভারিট? জানালেন মেসি

এবারের বিশ্বকাপে 'ভয়ঙ্কর' রোনাল্ডোর দল, আর কারা ফেভারিট? জানালেন মেসি

10 May 2026

১২ জুন থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ (FIFA World Cup 2026)। গতবারে প্রথম ম্যাচ হেরেও দারুণভাবে ফেরত এসেছিল আর্জেন্টিনা (Argentina)। কাপ জেতার ক্ষেত্রে, সৌদি আরবের বিরুদ্ধে সেই হার বদলে দিয়েছিল গোটা দলকে। এবার কী হবে? কোন কোন দল এবারের বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ফেভারিট? এই প্রশ্নের উত্তর দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ছাড়াও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালকেও ভয়ঙ্কর বলে জানিয়ে দিলেন তিনি।

বিশালের ভুলে পয়েন্ট হাতছাড়া মোহনবাগানের, শীর্ষেই থাকল ইস্টবেঙ্গল

বিশালের ভুলে পয়েন্ট হাতছাড়া মোহনবাগানের, শীর্ষেই থাকল ইস্টবেঙ্গল

09 May 2026

গোয়ার মাটিতে পয়েন্ট খুইয়ে পিছিয়ে পড়ল মোহনবাগান সুপার জায়েন্ট। দুই নম্বরেই থেকে গেল মেরিনার্সরা। মোহনবাগানতে এগিয়ে গেলেও, বিশাল কাইতের ভুলেই ২ পয়েন্ট হারাতে হল সবুজ-মেরুনকে। যা এবারের আইএসএল-কে আরও আকর্ষণীয় করে তুলল। 

আজ Goa-র বিরুদ্ধে জিতে শীর্ষে ওঠার লড়াইয়ে মোহনবাগান, দল কেমন হতে পারে?

আজ Goa-র বিরুদ্ধে জিতে শীর্ষে ওঠার লড়াইয়ে মোহনবাগান, দল কেমন হতে পারে?

09 May 2026

চলতি সপ্তাহ মোহনবাগান সুপার জায়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চার দিনের ব্যবধানে জোড়া ম্যাচ। তারপর বোঝা যাবে, ১৭ মে কলকাতা ডার্বিতে মোহনবাগান এগিয়ে থেকে নামবে কি না। যদিও ডার্বি নয়, শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে লড়াইয়ে যাবতীয় ফোকাস সবুজ-মেরুন ব্রিগেডের।

বাঙালি কন্যার জোড়া গোল, অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে ভারত

বাঙালি কন্যার জোড়া গোল, অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে ভারত

08 May 2026

প্রথমে অস্ট্রেলিয়া আর তারপর জাপানের বিরুদ্ধেও হার। মনে করা হচ্ছিল, অনূর্ধ্ব-১৭ মেয়েদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের আশা ছেড়েই দিতে হবে ভারতের মেয়েদের। তবে শুক্রবার লেবাননের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে ইতিহাস যেমন হল, তেমনই অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে যাওয়ার সুযোগও বাড়ল। 

AI-এর সাহায্য নেবেন রেফারিরা, বিশ্বকাপে কীভাবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা?

AI-এর সাহায্য নেবেন রেফারিরা, বিশ্বকাপে কীভাবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা?

08 May 2026

এক মাসের মাত্র বাকি রয়েছে ফিফা বিশ্বকাপ শুরু হতে। ৪৮ দলের এই বিশ্বকাপ খুব স্পেশাল। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে আয়োজিত হবে এই মেগা টুর্নামেন্ট। গোটা বিশ্বে AI-এর ব্যবহার বাড়ছে। সেখানে বিশ্বকাপ পিছিয়ে থাকবে কেন? এবার AI প্রযুক্তি-র ব্যবহার হবে বিশ্বকাপে। ইতিহাসে এরকম বড় বিশ্বকাপ এর আগে দেখা যায়নি।

FC Goa-র পাশাপাশি গরমের সঙ্গেও লড়াই মোহনবাগানের, দল কেমন হতে পারে?

FC Goa-র পাশাপাশি গরমের সঙ্গেও লড়াই মোহনবাগানের, দল কেমন হতে পারে?

08 May 2026

এফসি গোয়ার বিরুদ্ধে চলতি ইন্ডিয়ান সুপার লিগের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে জোড়া চিন্তা নিয়ে গোয়ায় পা রাখল মোহনবাগান সুপর জায়েন্ট। মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরার একটি চিন্তা যদি হয়, সোয়ার আবহাওয়া। তবে অন্য চিন্তাটি হল অবশ্যই প্রতিযোগিতার সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে দলের পরপর ম্যাচ পড়ে যাওয়ায় দলের ক্লান্তি। 

জিও-র প্রস্তাবও ওড়াল FIFA, এবার বিশ্বকাপ দেখা যাবে দূরদর্শনে?

জিও-র প্রস্তাবও ওড়াল FIFA, এবার বিশ্বকাপ দেখা যাবে দূরদর্শনে?

07 May 2026

আর মাত্র ১ মাস বাকি ফিফা বিশ্বকাপ শুরু হতে। মনে করা হচ্ছে এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসিদের শেষ বিশ্বকাপ। ফলে গোটা বিশ্ব মুখিয়ে রয়েছে এই বিশ্বকাপের জন্য। তবে ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এখনও জট কাটছে না। টিভি বা ওটিটি - কোথায় খেলা দেখা যাবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে তীব্র ধোঁয়াশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফের FIFA-কে শর্ত ইরানের, আদৌ বিশ্বকাপে খেলবে তো?

ফের FIFA-কে শর্ত ইরানের, আদৌ বিশ্বকাপে খেলবে তো?

07 May 2026

ফের বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে শর্ত চাপালো ইরান। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চলতে থাকা যুদ্ধের কারণে ইরান আমেরিকায় তাদের বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল। এরপর দফায় দফায় বৈঠক চলে। শেষ অবধি কানাডায় এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, ইরানের বিশ্বকাপ খেলতে আসতে কোনও সমস্যা নেই। 

FC Goa ম্যাচে ফিরছেন আপুইয়া-আলবার্তো, স্বস্তিতে মোহনবাগান

FC Goa ম্যাচে ফিরছেন আপুইয়া-আলবার্তো, স্বস্তিতে মোহনবাগান

07 May 2026

নথইস্ট ম্যাচে চোটের জন্য ছিলেন না আলবার্তো রডরিগেজ ও আপুইয়া রালতে। বৃষ্টিস্নাত গুয়াহাটিতে সেই ম্যাচে জয় এলেও মোহনবাগান কোচের চিন্তা ছিল পরের ম্যাচে নামার আগে আপুইয়া আর আলবার্তোকে পাবেন কিনা। আপাতত আলবার্তো কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেও আপুইয়াকে নিয়ে কয়েকদিন আগে পর্যন্ত সন্দেহে ছিলেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। বুধবার সরাসরি তিনি জানিয়ে দেন পরের ম্যাচে খেলার জন্য পুরোপুরি তৈরি আপুইয়া।

Advertisement