বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলার তারকা ক্রিকেটার অভিষেক পোড়েলের (Abishek Porel) বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এই ক্রিকেটারের বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন এক ডাক্তারি পড়ুয়া তরুণী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন তারকা ক্রিকেটার। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন অভিষেক।
ইংল্যান্ডের ম্যানচেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ডে টি২০ বিশ্বকাপের গ্রুপ এ-র ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ভারতকে হারিয়ে দিল। ১৫৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে, দক্ষিণ আফ্রিকা ১৯.১ ওভারে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। এই হারে ভারতের সেমিফাইনালের রাস্তা কিছুটা কঠিন হয়ে গেল।
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বর্তমানে পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও বিরাট কোহলিকে ১৫ সদস্যের এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোহলির অংশগ্রহণ ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভরশীল। এর মানে হলো, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই তিনি সিরিজে অংশ নিতে পারবেন।
এ লিস্টে থাকা ক্রিকেটার মধ্যে সবথেকে কম বলে হাফ সেঞ্চুরি করা ব্যাটার হয়ে গেলেন বৈভব। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার ব্যাটাক কৌশল্যা বীরারত্নার। ২০০৫ সালে রাগমা ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র ১২ বলে করেছিলেন তিনি।
আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ ভারতের। চেন্নাইতে অনুষ্ঠিত ওডিআই সিরিজের শেষ ম্যাচে ৯ উইকেটে জয় পেল শুভমন গিলের টিম ইন্ডিয়া। সবচেয়ে স্বস্তির ব্যাপার হল প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মার রানে ফেরা। জয়ের জন্য ভারতকে ২১৯ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, যা তারা মাত্র ২৮.৪ ওভারেই অর্জন করে। এই জয়ের মাধ্যমে ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।
হার্দিক পান্ডিয়া খেলতে পারছেন না আসন্ন ওডিআই সিরিজ। কেন তিনি ছিটকে গেলেন? সব তথ্য রইল।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন হলো, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলবেন কি না। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের পর থেকেই এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের ওডিআই ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবারে এগিয়ে আনার পরিকল্পনা করল বিসিসিআই। এবারের আইপিএল-এ গরমের দাপট ও বৃষ্টির সমস্যা কিছুটা হলেও প্রভাব ফেলেছে। আর সে কারণেই এগিয়ে আনার সিদ্ধান্ত বোর্ডের। এমনটাই জানিয়েছেন দেবজিত সাইকিয়া।
সোমবারের ম্যাচের সমাপ্তি ছিল নাটকীয়। নির্ধারিত ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে গড়ায় লড়াই। তাতে টিম ইন্ডিয়ার 'এ' দল হেরে যায়। তারপরই বৈভবের সঙ্গে শ্রীলঙ্কার এক ক্রিকেটারের ঝামেলা হয়।
ভারতের সিনিয়র দলের জার্সি এখনও পাননি। তবে আইপিএল-এ দারুণ পারফর্ম করা বৈভব সূর্যবংশী ভারতের এ দলের হয়ে খেলছেন। শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ম্যাচ সুপার ওভারে গড়িয়ে গেলে, ঘটে অপ্রীতিকর এই ঘটনা। যা নিউয়ে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই তোলপাড়।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল পাকিস্তানের মহিলা দলকে ৬৪ রানে হারিয়েছে। ভারত পাকিস্তানের সামনে ১৭১ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, কিন্তু দলটি ১৭ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার জয়ে দীপ্তি শর্মা (৫ উইকেট) এবং স্মৃতি মান্ধানা (৬৮ রান) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।