যৌথভাবে হোম লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক শুধু মূল আবেদনকারীর আর্থিক সক্ষমতা বা ক্রেডিট স্কোর দেখে সিদ্ধান্ত নেয় না। প্রতিটি সহ-আবেদনকারীর ক্রেডিট ইতিহাসও সামগ্রিকভাবে মূল্যায়ন করে।
আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই। একাধিক নির্দেশিকা জারি। লোন রিকভারি এজেন্টদের বাড়াবাড়িতেও নিষেধাজ্ঞা।
ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ২০২০ সালের জানুয়ারি থেকে UPI আর Rupay ডেবিট কার্ডের উপর চার্জ ফ্রি করেছিল মোদী সরকার। সুফলও মেলে হাতেনাতে।
Gold Silver Price: জানুয়ারিতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু তারপর থেকে তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে, এই সপ্তাহে সোনার দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে, এবং মাত্র এক মাসে তা ১০ শতাংশ লাফিয়ে বেড়েছে। জেনে নিন বর্তমানে দাম কোথায় পৌঁছেছে।
Share Market: শেয়ার বাজারে বিনিয়োগকারীদের দিলখুশ! কারণ চারটি মাল্টিব্যাগার স্টকে পাওয়া গেল মোটা টাকার রিটার্ন। মাত্র ৬ মাসেই এই চারটি শেয়ার থেকে প্রায় চারগুণ টাকা রিটার্ন পাওয়া গেল।
বিকল্প শক্তির সন্ধানে কেন্দ্রীয় সরকার। সেজন্য বায়ো গ্যাস তৈরির প্রকল্পকে দেওয়া হল অনুমোদন। বরাদ্দ করা হয়েছে ২৩,৭৩১ কোটি।
সোনার দাম বাড়ার পিছনে একাধিক কারণ রয়েছে। বাজার বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। ভূরাজনৈতিক অস্থিরতা কমার পাশাপাশি থিতু হয়েছে তেলের দামও। আর সে কারণেই সোনা কেনার আগ্রহ বিনিয়োগকারীদের।
নমিনি চূড়ান্ত মালিক না হলেও তাঁকে মনোনীত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নমিনি থাকলে ব্যাঙ্ক বা মিউচুয়াল ফান্ড সংস্থা দ্রুত দাবি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে পারে। ফলে পরিবারের সদস্যদের অর্থ পেতে অযথা দেরি হয় না এবং অনেক প্রশাসনিক জটিলতাও এড়ানো যায়।
RBI পর্যবেক্ষণ করে দেখেছে, EMI-তে ডিভাইস কিনলে কোনও মাসে গ্রাহকের EMI মিস হলে আর্থিক প্রতিষ্ঠান প্রযুক্তি-নির্ভর মেকানিজম ব্যবহার করে সংশ্লিষ্ট ডিভাইস লক করে দিচ্ছে কিংবা পরিষেবা নিয়ন্ত্রণ করে দিচ্ছে। ফলে বেজায় অসুবিধায় পডতে হচ্ছে সাধারণ মানুষকে।
বছরের পর বছর ধরে বহু মানুষ এই অত্যাচারের শিকার। সম্মানহানি। এমনকী অনেকে আত্মঘাতীও হয়েছেন। এবার লোন রিকভারির ক্ষেত্রে কড়া অ্যাকশন নিল রিজার্ভ ব্যাঙ্ক বা RBI। সব ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান ও রিকভারি এজেন্টদের কড়া নির্দেশ দিল আরবিআই।
নতুন নিয়মে স্বচ্ছতার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলিকে নিজেদের ওয়েবসাইটে অনুমোদিত রিকভারি এজেন্সির তালিকা প্রকাশ করতে হবে। কোনও রিকভারি এজেন্ট প্রথমবার গ্রাহকের সঙ্গে সরাসরি দেখা করতে যাওয়ার অন্তত এক দিন আগে গ্রাহককে জানাতে হবে।