Ram Navami 2026 Date: এবছর রাম নবমী কবে পড়েছে? জেনে নিন কীভাবে পুজোয় তুষ্ট হন শ্রীরাম

Ram Navami Puja: রাম নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম-উৎসব পালন করা হয়। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। এবছর মার্চ মাসে পড়েছে রাম নবমী। 

Advertisement
এবছর রাম নবমী কবে পড়েছে? জেনে নিন কীভাবে পুজোয় তুষ্ট হন শ্রীরাম      রামনবমী ২০২৬

হিন্দু দেবতা রাম বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাঁকে অযোধ্যার রাজা বলে সম্বোধন করা হয়েছে। হিন্দুধর্মে রাম একজন জনপ্রিয় দেবতা। ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রামপুজো প্রচলিত আছে। রাম নবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। 

রাম নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম-উৎসব পালন করা হয়। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। এবছর মার্চ মাসে পড়েছে রাম নবমী। 

রাম নবমীর দিনক্ষণ 

এবছর  রামনবমী পড়েছে ২৭ মার্চ, শুক্রবার। 

নবমী তিথি 

২৬ মার্চ দুপুর ২.২৮ থেকে ২৭ মার্চ বেলা ১২.২০ পর্যন্ত থাকবে নবমী তিথি। 

জানুন ভোগ হিসাবে কোন কোন খাবার রামচন্দ্রকে অর্পণ করলে, তিনি তুষ্ট হন।এবছর ৬ এপ্রিল পড়েছে রাম নবমী।

রাম নবমীর পুজো 

হিন্দুরা এদিন মন্দিরে গিয়ে, প্রার্থনা করে, উপবাস করে, ভজন বা কীর্তন (ভক্তিমূলক গান) গেয়ে উদযাপন করে। রাম নবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্যদেবতা প্রসন্ন করার জন্য ভোরবেলা জল নিবেদনের মাধ্যমে। এই বিশ্বাসের কারণে যে সূর্যের বংশধররা রামের পূর্বপুরুষ ছিলেন। এই উৎসব সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতরণ করাকে নির্দেশ করে। 

রাম নবমীর উদযাপন

রাম নবমীর গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। রামের জীবন সম্পর্কে রামায়ণ কিংবদন্তিতে উল্লিখিত কয়েকটি শহর প্রধান উদযাপন পালন করে। এর মধ্যে রয়েছে অযোধ্যা (উত্তরপ্রদেশ), রামেশ্বরম ( তামিলনাড়ু ), ভদ্রাচলম (তেলেঙ্গানা ) এবং সীতামারহি (বিহার)। কিছু স্থানে রথ যাত্রা (রথ শোভাযাত্রা) সংগঠিত করে, আবার কিছু স্থান রাম ও সীতার বিবাহ বার্ষিকী উৎসব ( কল্যাণোৎসব ) হিসাবে উদযাপন করে। অনেকে অযোধ্যায় পবিত্র সরায়ু নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান। 

Advertisement

কী ভোগ নিবেদন করবেন? 

তুলসী পাতা

বাড়িতে ভগবান রামের পুজা করার সময় অবশ্যই তুলসী পাতা অর্পণ করুন। কারণ তুলসী ছাড়া রামের পুজো অসম্পূর্ণ বলে বিবেচিত হয়।

চালের পায়েস 

গোবিন্দভোগ চালের পায়েস ভগবান রামের প্রিয়। তাই বাড়িতে উপাসনা করার সময় ভগবান রামকে পায়েস নিবেদন করলে তিনি তুষ্ট হন।

সুজির হালুয়া

ভোগ হিসাবে ভগবান রামকে সুজির হালুয়া নিবেদন করতে পারেন।  দেশী ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এরপরে রাম লাল্লাকে ভোগে সুজি নিবেদন করুন। তাহলে শ্রীরাম আশীর্বাদ বর্ষণ করবেন।

পঞ্জিরি

দেশি ঘিতে গমের আটা ভাজুন এবং তারপর ঠান্ডা করুন। এরপর এর মধ্যে চিনির গুঁড়ো এবং কলা টুকরো টুকরো করে তৈরি করুন পঞ্জিরি। আপনি চাইলে এতে ড্রাই ফ্রুটও যোগ করতে পারেন। পঞ্জিরি রামের অত্যন্ত জনপ্রিয় একটি ভোগ।

পঞ্চমৃত

কাঁচা দুধ, দই, মধু, গরুর ঘি এবং চিনির গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে ভগবান রামকে অর্পণ করুন। তবে নিবেদনের আগে অবশ্যই যোগ করুন তুলসী পাতা। 

 

POST A COMMENT
Advertisement