Advertisement

Assembly Results LIVE

রাজ্যের বিবরণ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026

নিজের বিধানসভা আসন খুঁজুন

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী ফলাফল

2021
2016
stateWiseLoader
পার্টিসিটভোটভোট %
AITC2142,88,21,78547.9
BJP772,29,05,47438.1
OTH284,49,07914.0

Total 6cr votes were polled.

2,425 candidates contested in 293 seats.

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সংবাদ

কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? BJP-র সৌমিত্রের তাত্‍পর্যপূর্ণ ইঙ্গিত

08 May 2026

আজ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করে নেবে ভারতীয় জনতা পার্টি। সেই মতো রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে বসবে বিজেপি। সেখানেই ঠিক হবে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। যদিও সিএম কে হতে পারেন, তাঁর একটা আভাস আজ দিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।   

মনীষীদের ছবিতে গেরুয়া তিলক

নেতাজি, রামমোহন, সত্যজিতকে গেরুয়া তিলক, VIDEO পোস্ট করে BJP কে আক্রমণ TMC-এর

08 May 2026

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি শুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, মাদার টেরেসা, সত্যজিৎ রায়ের মতো মনীষীদের ছবিতে গেরুয়া আবির দিয়ে তিলক কেটে দিচ্ছে। পিছনে উঠছে, 'একই হি নারা, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম', 'শ্যামাপ্রসাদ মুখার্জীর জয় হোক', 'হর হর মোদীর' মতো স্লোগান। আর ভাইরাল হওয়া এই ভিডিও নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী দল এই কাজের জন্য আক্রমণ করছে বিজেপিকে। 

বাংলার মুখ্যমন্ত্রী কে?

আজই ঘোষণা হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম, কখন জানা যাবে?

08 May 2026

বাংলার মানুষের রায় জানা গিয়েছে ৪ মে। বিপুল জনমত বিজেপির পক্ষ গিয়েছে। ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই ফলাফল জানার পর থেকেই পশ্চিমবঙ্গের আকাশে-বাতাসে একটাই প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নিতে চলেছেন? আর কয়েক দিন অপেক্ষার পর সেই প্রশ্নের উত্তরটাই আজ মিলবে বলে জানা গিয়েছে। 

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা

রাজ্যে হিংসার বিরুদ্ধে 'জিরো টলারেন্স', দুষ্কৃতীদের শায়েস্তায় একাধিক কড়া পদক্ষেপ বাহিনীর

08 May 2026

মোটামুটি শান্তিতে মিটেছে ভোটপর্ব। তবে ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই বেড়েছে হিংসা। ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুই দলই তাদের কর্মীরা খুন হয়েছে বলে দাবি করছে। শুধু তাই নয়, দিকে দিকে ভাঙচুর, লুঠ চলছে বলেও অভিযোগ। আর এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা থামাতে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক হয়েছে।

শ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিলেন আরএন রবি

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, আর মুখ্যমন্ত্রী নন মমতা

07 May 2026

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি হারিনি, কেন পদত্যাগ করব?’ অর্থাৎ তিনি পদত্যাগ করবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। এই আবহে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিলেন আরএন রবি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন।

শিবপুরে বোমাবাজি

এবার শিবপুরে প্রকাশ্য রাস্তায় একের পর এক বোমাবাজি, জখম ২ বিজেপি কর্মী

07 May 2026

হাওড়া শিবপুরের চৌরাবস্তি এলাকায় ভরদুপুরে ব্যাপক বোমাবাজি। বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বেলা আড়াইটের দিকে ঘটনাটি ঘটে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বোমাবাজির ঘটনায় আহত হন ২ বিজেপি কর্মী।

শুভেন্দুর আপ্তসহায়কের ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

মাল্টি অর্গ্যান ফেলিওর! চন্দ্রনাথের পোস্টমর্টেম রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

07 May 2026

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট অনুসারে, চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে বুকে একাধিকবার গুলি করা হয়েছিল, যা তাঁর হৃৎপিণ্ড ভেদ করে যায়। এই গুরুতর আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায় এবং এতে তাঁর মৃত্যু হয়। তবে, আধিকারিকরা স্পষ্ট করেছেন, এগুলো কেবল প্রাথমিক ময়নাতদন্তের তথ্য এবং একটি বিস্তারিত রিপোর্ট এখনও বাকি আছে।

সালের নির্বাচনের ফলাফল 2026

  • বিধানসভা
  • নাম
  • জয়ী পার্টির নাম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

নির্বাচন কমিশন ১৫ মার্চ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সমস্ত আসনের ফলাফল ঘোষণা করা হবে ২০২৬ সালের ৪ মে। বর্তমান বিধানসভার মেয়াদ ২০২৬ সালের ৭ মে শেষ হচ্ছে, তাই তার আগেই নতুন সরকার গঠিত হবে।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই পাতায় আপনি নির্বাচনের সূচি, পর্যায়ভিত্তিক ভোটগ্রহণ, সমস্ত আসন, প্রার্থী এবং ফলাফল সম্পর্কিত তথ্য দেখতে পারেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সম্পর্কিত প্রশ্নোত্তর (FAQs)

 

২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কবে হবে?

২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কত দফায় হবে?

২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল কবে ঘোষণা হবে?

পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট কতটি আসন রয়েছে?

গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কবে হয়েছিল?

২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কত দফায় অনুষ্ঠিত হয়েছিল?

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোট কতজন প্রার্থী ছিলেন?

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটদানের হার কত ছিল

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোট কতজন নিবন্ধিত ভোটার ছিলেন?

Advertisement