রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO-দের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। আক্রমণ, প্রতি আক্রমণ শুরু বিজেপি ও তৃণমূলের। বিরোধী দলনেতার দাবি, কমিশন যা করেছে তা ঠিক। ওই AERO-রা তৃণমূলের কথা মতো কাজ করছিলেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা দাবি, রাজ্যকে বদনাম করার জন্য টার্গেট করা হয়েছে ওই AERO-দের।