বিজেপি যখন পশ্চিমবঙ্গ হিন্দু ভোটারদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সাংবাদিক সম্মেলনে বাংলায় মুসলিম ভোটারদের প্রসঙ্গ তুললেন মমতা। বললেন, 'আমাদের মানতে হবে, বাংলায় সবচেয়ে বেশি সংখ্যালঘুদের বাস। এটা এখন নয়, সেই স্বাধীনতার সময় থেকেই। এটাই ইতিহাস, ৩৩ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। আপনারা বলুন, ৩৩ শতাংশ মানুষের নাম বাদ দেওয়া উচিত? আমরা সব ধর্মের জন্য কাজ করি বাংলায়। সব ধর্মের উত্সব পালন করি। ৩৩ শতাংশ মুসলিম, তাদের আমি বলব, রাজ্য থেকে চলে যাও? আপনারা বলুন। কোনও একটি নির্দিষ্ট ধর্মের লোকই থাকবে? আমরা বাংলায় একটি পরিবারের মতো থাকি। সব ধর্ম, সব জাতির মানুষ মিলেমিশে থাকি।'