'ভবানীপুর কেন্দ্রে প্রায় ৪০ শতাংশ ভোটারের নামের সঙ্গে কারচুপি করা হয়েছে।' মঙ্গলবার ভবানীপুরের চেতলায় তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির হয়ে প্রচারে বেরিয়ে গুরুতর অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, 'ভবানীপুর কেন্দ্রে প্রায় ৪০ শতাংশ ভোটারের নামের সঙ্গে কারচুপি করা হয়েছে। সংবিধান মানুষকে ভোটাধিকার দিয়েছে। কমিশন যদি সেই ভোটাধিকার ছিনিয়ে নেয় তবে আমরা কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ব।' কমিশনের সাপ্লিমেন্টারি লিস্ট বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেছেন কলকাতার মেয়র তথা তৃণমূলের প্রার্থী।
Firhad Hakim Election Campaign at Bhabanipur Assembly In Support Of Mamata Banerjee