অনন্ত মহারাজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুরস্কৃত করা নিয়ে বেজায় চটেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, 'কামতাপুরীর নেতাকে আপনি বঙ্গবিভূষণ দিতে পারেন আর মুসলিমদের একজনকেও পুরস্কৃত করার গেল না দিদিভাই? মুসলিমদের মধ্যে কি শিক্ষা-দীক্ষা নেই?' দিদি 'দুধেল গাই' তৈরি করতে চাইছেন শুধু, এমন কটাক্ষও করেন অধীর। এমনকী তাঁর বক্তব্য, 'এই দুধেল গাইদেরই লাথ পড়বে মুখে।'