ভোটকর্মীদের ভাতা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন, কারা কত টাকা বেশি পাবেন?

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে কর্মীদের বড়সড় সুখবর শোনাল নির্বাচন কমিশন। ছাব্বিশের ভোটের আগে ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি করল কমিশন।

Advertisement
ভোটকর্মীদের ভাতা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন, কারা কত টাকা বেশি পাবেন?ভোটকর্মীদের ভাতা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন
হাইলাইটস
  • বিধানসভা ভোটের আগে কর্মীদের বড়সড় সুখবর শোনাল নির্বাচন কমিশন।
  • ছাব্বিশের ভোটের আগে ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি করল কমিশন।
  • প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং অ্যাসিসটান্টদের ভাতা বৃদ্ধি করছে EC।

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে কর্মীদের বড়সড় সুখবর শোনাল নির্বাচন কমিশন। ছাব্বিশের ভোটের আগে ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি করল কমিশন। সূত্রের খবর প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং অ্যাসিসটান্টদের ভাতা বৃদ্ধি করছে EC। 

কাদের কত টাকা ভাতা বাড়ছে?

প্রিসাইডিং অফিসার: ২০১৪ সাল থেকে প্রিসাইডিং অফিসারেরা প্রতিদিন ডিউটির জন্য ৩৫০ টাকা পেতেন। কিন্তু এবারের নির্বাচনে তাঁরা ৫০০ টাকা দিনপ্রতি পাবেন। অথবা ওই বুথে থাকা ব্যক্তিদের জন্য মোট ২০০০ টাকা দিয়ে দিতে পারে নির্বাচন কমিশন।

পোলিং অফিসার:  আগে নির্বাচনের ডিউটি করলে দিনপ্রতি ২৫০ টাকা করে পেতেন পোলিং অফিসারেরা। কিন্তু এখন থেকে তাঁরা প্রতি দিনে ৪০০ টাকা করে পাবেন।

কাউন্টিং অ্য়াসিসট্যান্ট: আগে নির্বাচনের ডিউটিতে গেলে কাউন্টিং অ্য়াসিসট্যান্টের থাকা দায়িত্বে ব্যক্তিরা ২৫০ টাকা করে পেতেন। নতুন ভাতা লাগু হওয়ার পর থেকে তাঁরা ৪৫০ টাকা করে পাবেন।

মাইক্রো অবজার্ভার: এককালীন ১০০০ টাকা বেড়ে হচ্ছে ২০০০ টাকা।

বিভিন্ন দায়িত্বে থাকা চতুর্থ শ্রেণির কর্মী: আগে যেখানে ২০০ টাকা প্রতি দিন পেতেন। সেই পরিমাণ এখন বেড়ে হবে ৩৫০ টাকা। অথবা এককালীন ১৪০০ টাকা। 

কল সেন্টার বা কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা চতুর্থ শ্রেণির কর্মী: আগে এই কর্মীরা প্রতিদিন ২০০ টাকা করে পেতেন। এবার এককালীন ১০০০ টাকা পাওয়া যাবে।

ভিডিয়ো সার্ভেল্যান্স টিম, ভিডিয়ো দেখার টিম, অ্যাকাউন্টিং টিম, কন্ট্রোল রুম, কল সেন্টার স্টাফের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মী: আগে এই কর্মীরা ১২০০ টাকা করে এককালীন পেতেন। তৃতীয় শ্রেণির কর্মীরা পেতেন ১০০০ টাকা করে। কিন্তু নতুন ভাতা চালু হওয়ার পর প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মীরা পাবেন এককালীন ৩০০০ টাকা। দ্বিতীয় শ্রেণির কর্মীরা পাবেন এককালীন ২০০০ টাকা।

পোলিং আধিকারিক, নিরাপত্তা কর্মী, হোমগার্ড, গ্রাম রক্ষক দলে থাকা কর্মীদের লাঞ্চ ও টিফিনের জন্য টাকা: ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত প্রতিদিন ১৫০ টাকা ভাতা দিত। কিন্তু নতুন ভাতা লাগু হওয়ার পর ৫০০ টাকা করে প্রতিদিন ভাতা পাওয়া যাবে।

Advertisement

CAPF-এর গেজেটেড অফিসার: আগে আগে ১৫ দিন বার তার কম হলে, ২৫০০ টাকা ছিল। এখন সেটা ৪০০০ টাকা। অন্যদিকে, ১৫ দিনের বেশি হলে আগে পাওয়া যেত ১২৫০ টাকা, এখন পাওয়া যাবে ২০০০ টাকা।

ডেপুটি ডিইও: ২০১৬ সাল পর্যন্ত কোনও সাম্মানিক পেতেন না। কিন্তু এখন থেকে মাসিক বেতনের বেসিক পে-এর সমতুল্য বা তার বেশি টাকা পাবেন।

CAPF ইন্সপেক্টর, এসআই, এএসআই এবং সম স্তরের পদের কর্মী: আগে এই কর্মীদের ১৫ দিন বার তার কম হলে, ২০০০ টাকা ছিল। এখন সেটা বেড়ে হল ৩০০০ টাকা। ১৫ দিনের বেশি হলে আগে ছিল সপ্তাহে ১০০০ টাকা, এখন সপ্তাহে ১৫০০ টাকা।

CAPF হেড কনস্টেবল, কনস্টেবল বা সমতুল্য পদে থাকা কর্মী: এই কর্মীদের ১৫ দিন বার তার কম হলে পাওয়া যেত ১৫০০ টাকা।  ১৫ দিনের বেশি হলে আগে ছিল সপ্তাহে ৭৫০ টাকা। নতুন সাম্মানিক লাগু হলে ৫ দিন বার তার কম হলে পাওয়া যাবে ২৫০০ টাকা। ১৫ দিনের বেশি হলে সপ্তাহে পাওয়া যাবে ১২৫০ টাকা।

অ্যাসিসট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভার, সেক্টর অফিসার , সেক্টর পুলিশ অফিসার: আগে পুরো নির্বাচনী ডিউটির জন্য পেতেন ৭৫০০ টাকা। তা বাড়িয়ে করা হল ১০,০০০ টাকা।

 

POST A COMMENT
Advertisement