BJP Candidate List 2026: পানিহাটি থেকে লড়বেন RG করের নির্যাতিতার মা, ১৯ কেন্দ্রে প্রার্থী ঘোষণা BJP-র

BJP candidate list 2026: বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর সেই তালিকায় সবচেয়ে বেশি নজর কাড়ল পানিহাটি কেন্দ্র। সেখানে প্রার্থী হয়েছেন আরজি করের নির্যাতিতার মা।

Advertisement
পানিহাটি থেকে লড়বেন RG করের নির্যাতিতার মা, ১৯ কেন্দ্রে প্রার্থী ঘোষণা BJP-রপানিহাটিতে প্রার্থী হয়েছেন আরজি করের নির্যাতিতার মা।
হাইলাইটস
  • বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
  • গত ১৯ মার্চ আরজি কর নির্যাতিতার মা বিজেপিতে যোগদানের কথা জানিয়েছিলেন।
  • উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তী।

BJP candidate list 2026: বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর সেই তালিকায় সবচেয়ে বেশি নজর কাড়ল পানিহাটি কেন্দ্র। সেখানে প্রার্থী হয়েছেন আরজি করের নির্যাতিতার মা। গুঞ্জন আগেই ছিল। গত ১৯ মার্চ আরজি কর নির্যাতিতার মা বিজেপিতে যোগদানের কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি পানিহাটি থেকে প্রার্থী হবেন কিনা সেটা স্পষ্ট ছিল না। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। বিজেপির তৃতীয় তালিকায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা হতেই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।  

বুধবার প্রকাশিত তালিকায় একাধিক চমক রয়েছে। উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তী। ডিফেন্স সেক্টরে তাঁর অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে সামনে রেখেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে নতুন মুখের উপর জোর দিয়েছে বিজেপি।

কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বসু, রায়গঞ্জ (এসসি)-তে দীনেশ সরকার, ইসলামপুরে চিত্রজিত রায়, হেমতাবাদে হরিপদ বর্মন, ইংরেজবাজারে অম্লান ভাদুড়ি, শান্তিপুরে স্বপন দাসের নাম রয়েছে।

হাওড়া মধ্য থেকে বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে ডঃ অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ, হরিপালে মতী মধুমিতা ঘোষ। 

এছাড়াও তমলুকে ডঃ হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে ডঃ শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তফাদার, কাটোয়ায় কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে অনিল সিংহকে প্রার্থী করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি; দুই শিবিরই নিজেদের মতো করে ভোটের কৌশল সাজাতে শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই প্রার্থী তালিকা থেকে একটি বিষয় স্পষ্ট। এবার 'ইস্যু ভিত্তিক' রাজনীতি এবং নতুন মুখকে সামনে এনে ভোটে নামতে চাইছে গেরুয়া শিবির।  

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। সেখানে একাধিক নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। 

ভোটের আগে এটি যে বেশ বড় চমক, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। পানিহাটি কেন্দ্রের প্রার্থী নির্বাচন যে এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচ্য বিষয়, তা বলাই বাহুল্য। 

Advertisement

POST A COMMENT
Advertisement