‘আমরা ভিক্ষা করি, লজ্জায় মাথা নত হয়ে যায়’, অকপট স্বীকারোক্তি Pakistan র প্রধানমন্ত্রীর।দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার কথা আন্তর্জাতিক মহলে আলোচিত। কখনও বৈদেশিক মুদ্রার ভান্ডার ফুরিয়ে আসা, কখনও মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস, আবার কখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কড়া শর্ত— সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি যেন এক দীর্ঘস্থায়ী সংকটের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু এতদিন পর্যন্ত এই বাস্তবতা স্বীকার করার ক্ষেত্রে পাক নেতৃত্ব ছিল যথেষ্ট সংযত, অনেক সময় আত্মরক্ষামূলকও। সেই জায়গাতেই বড়সড় ব্যতিক্রম ঘটালেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী Shehbaz Sharif ।
Pakistan prime minister admits economic struggles openly