'আমার লুকনোর কিছু নেই...', এপস্টিন ফাইল নিয়ে সরাসরি জবাব ডোনাল্ড ট্রাম্পের

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের অপরাধ জগৎ সংক্রান্ত ফাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। কিন্তু আরও একবার জেফ্রি এপস্টাইনের সঙ্গে কানেকশন থাকার কথা সরাসরি অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
'আমার লুকনোর কিছু নেই...', এপস্টিন ফাইল নিয়ে সরাসরি জবাব ডোনাল্ড ট্রাম্পেরএপস্টিন ফাইল নিয়ে সরাসরি জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প
হাইলাইটস
  • এপস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল।
  • কানেকশন থাকার কথা সরাসরি অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট।
  • ট্রাম্প দাবি করেন, তিনি সম্পূর্ণরূপে নির্দোষ এবং তাঁর লুকানোর কিছু নেই।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের অপরাধ জগৎ সংক্রান্ত ফাইলে মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের নাম ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। কিন্তু আরও একবার জেফ্রি এপস্টাইনের সঙ্গে কানেকশন থাকার কথা সরাসরি অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, তিনি সম্পূর্ণরূপে নির্দোষ এবং তাঁর লুকানোর কিছু নেই।

তিনি বলেন, "জেফ্রি এপস্টিনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমাকে এই মামলা থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে।" ট্রাম্প অভিযোগ করে বলেন, ডেমোক্র্যাটরা আশা করেছিলেন যে তদন্তে তাঁর বিরুদ্ধে কিছু পাওয়া যাবে, কিন্তু তা হয়নি।

নিজেকে নির্দোষ বলে দাবি ট্রাম্পের

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ফের একবার নিজেকে এপস্টিন মামলায় নিজেকে 'সম্পূর্ণ নির্দোষ' বলে দাবি করেন। তিনি দাবি করেন, এপস্টিন তাঁর প্রেসিডেন্ট হওয়ার বিপক্ষে ছিলেন। সেই কারণে কিছু লেখকের সঙ্গে মিলে তাঁর রাজনৈতিক ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করেছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ট্রাম্প প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের কথাও উল্লেখ করেন। তিনি জানান, ভুললে চলবে না যে, এপস্টিন ফাইলে বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতার নামও আছে। তাদের বিরুদ্ধে তদন্তও চলছে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ট্রাম্প প্রশাসন থেকে মনোযোগ সরানোর জন্য এপস্টিন মামলাটি উত্থাপন করা হচ্ছে।

উল্লেখ্য, এপস্টিন ফাইলে বহুবার ডোনাল্ড ট্রাম্পের নাম উঠেছে। এপস্টিন এবং তার সহযোগীরা ঘন ঘন ফাইলে ট্রাম্পের নাম উল্লেখ করেছেন। কিন্তু এপস্টিন সংক্রান্ত কোনও অনিয়মের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসা ট্রাম্প বলছেন, "আমার সম্পর্কে কিছুই বের হয়নি"। বরং এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার উচিত এপস্টিন ফাইল থেকে বেরিয়ে আসা। অন্য কিছুর দিকে দেশের এগিয়ে যাওয়ার সময় হয়েছে বলে এক্ষেত্রে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
 

 

POST A COMMENT
Advertisement