বিল গেটস এপস্টিন ফাইলে নাম জড়ানোর কারণে ক্ষমা চাইলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বিতর্কে নাম জড়়ানোর কারণে গেটসকে লক্ষ্য করে সমালোচনা শুরু হয়। ভারতে AI ইম্প্যাক্ট সামিটেও অংশ নেননি তিনি। ফলে তাঁকে নিয়ে আরও আলোচনা শুরু হয়েছিল।
গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্রের মাধ্যমে রয়টার্সকে জানানো হয়েছে, বিল গেটস এক টাউন হলের বৈঠকে নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। নিজেই জানিয়েছেন, তিনি দুজন রাশিয়ান মহিলার সঙ্গে সম্পর্ক ছিলেন। যার উল্লেখ আছে এপস্টিন ফাইলেও। তবে সেই সম্পর্কগুলো সঙ্গে এপস্টিনের ভুক্তভোগীদের কোনও সম্পর্ক নেই।
ফাউন্ডেশনের অভ্যন্তরীণ বৈঠকে গিটস নাকি সিনিয়র কর্মকর্তাদের কাছে স্বীকার করে নিয়েছেন, তিনি বড় ভুল করেছেন। সেজন্য ক্ষমাও চেয়ে নেন। বলেন, 'আমি অন্যদেরও সমস্যায় ফেলার জন্য ক্ষমাপ্রার্থী, আমার ভুলের কারণে এসব হয়েছে।'
সঙ্গে এও জানান, তিনি এপিস্টনের সঙ্গে কোনওদিন কোনওভাবে যুক্ত ছিলেন না। তাঁর কথায়, 'আমি অবৈধ কোনও কাজ করিনি। অনৈতিক কাজের সঙ্গে জড়িতও ছিলাম না। আমি কখনও ভুক্তভোগী বা তার আশেপাশের মহিলাদের সঙ্গে সময় কাটাইনি।'
গেটস ফাউন্ডশেনের তরফে জানানো হয়েছে,তারা কখনও এপিস্টনের এপস্টেইনের সঙ্গে আর্থিক লেনদেন করেনি। তার সঙ্গে অভিযুক্ত কাউকে চাকরি দেয়নি বা করেনি কোথাও।
চলতি মাসেই গেটস ভারত AI ইম্প্যাক্ট সামিটে অংশ নেননি। যদিও সেখানে ছিলেন গুগল সিইও সুন্দর পিচাই, OpenAI সিইও স্যাম অল্টম্যান, Anthropic সিইও দারিও আমোডেই এবং অন্যান্য প্রযুক্তি ক্ষেত্রের কর্তারা। তবে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, 'সামিটের মূল আলোচনার উপর মনোযোগ বজায় রাখতে গেটসের বক্তৃতা বাতিল করা হয়েছে।'