Advertisement
বিশ্ব

Iran War: ইরান, ইজরায়েল, আমেরিকার যুদ্ধ কবে থামবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে...

মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই জড়িয়ে পড়েছে যুদ্ধে
  • 1/10

ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ এখন আর তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই জড়িয়ে পড়েছে যুদ্ধে। দুবাই, বাহরিন, ওমান সহ মধ্যপ্রাচ্যের সব দেশেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এখন প্রশ্ন হল, এই যুদ্ধ কবে থামবে?
 

যুদ্ধ কতদিন চলবে?
  • 2/10

বিশেষজ্ঞমহলের একাংশের দাবি, এই যুদ্ধ অবিরাম চলবে। আপাতত থামার কোনও লক্ষণ নেই। কিন্তু মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট এই দাবি খারিজ করে দিয়েছেন। 
 

যুদ্ধ কতদিন চলবে?
  • 3/10

তাঁর বক্তব্য, এটি অনির্দিষ্টকাল ধরে চলার যুদ্ধ নয়। কিন্তু তাত্‍পর্যপূর্ণ ভাবে এটাও বলেছেন, কোনও নির্দিষ্ট টাইম লাইনও নেই। 
 

Advertisement
যুদ্ধ কতদিন চলবে?
  • 4/10

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সতর্ক করে বলেছেন, 'কিছুটা সময় তো লাগবেই।' তাঁর বক্তব্য, এটি একেবারেই অগ্রিম পদক্ষেপ। ইজরায়েল ও আমেরিকা একসঙ্গে ইরানে হামলা চালাচ্ছে। 
 

যুদ্ধ কতদিন চলবে?
  • 5/10

অন্যদিকে তেহরান তার সহযোগী দেশগুলি মিলে আমেরিকার বন্ধু গাল্ফ দেশগুলিতে লাগাতার এয়ারস্ট্রাইক চালাচ্ছে।
 

কত দিন ধরে এই যুদ্ধ চলবে?
  • 6/10

কত দিন ধরে এই যুদ্ধ চলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই প্রতিবেদন। যুদ্ধের সময়সীমা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সংঘাতের যে কোনও নির্দিষ্ট ডেডলাইন নেই, তা নিশ্চিত। তাঁর কথায়, 'যতদিন যুদ্ধ চলবে, অসুবিধা নেই। প্রথম থেকেই আমরা অনুমান করেছিলাম, ৪ থেকে ৫ সপ্তাহ। তবে আমাদের যা ক্ষমতা, তাতে আরও বেশি সময় যুদ্ধ চললেও, ক্ষতি নেই।' 

কত দিন ধরে এই যুদ্ধ চলবে?
  • 7/10

ট্রাম্পের বক্তব্যে আরও ইঙ্গিত মিলল, এই যুদ্ধ বা ইরানে আমেরিকার অপারেশনের সময়সীমা বাড়তে পারে। নিউ ইয়র্ক পোস্ট-কে দেওয়া সাক্ষাত্‍কারে ট্রাম্প বলেন, 'মাঠে সেনা নামানো নিয়ে আমার কোনও মানসিক সংকোচ নেই।'

Advertisement
কত দিন ধরে এই যুদ্ধ চলবে?
  • 8/10

আবার ট্রাম্প যখন একথা বলছেন, তখন মার্কিন প্রতিরক্ষা সচিবের বক্তব্য, এটা ইরাক নয়। তাই আজীবন যুদ্ধ চলবে না। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য, টাইমলাইন বলা তো যাবে না। কিন্তু এটাও সত্যি, এই যুদ্ধ অবিরাম চলবে না। 
 

কত দিন ধরে এই যুদ্ধ চলবে?
  • 9/10

Fox News-কে নেতানিয়াহু বলেন, 'এই সংঘাত এন্ডলেস নয়। তবে আমাদের তরফ থেকে, দ্রুত পরিকল্পিত অ্যাকশন। কিছু দিন সময় লাগবে। তবে বছরের পর বছর চলবে না।' 
 

কত দিন ধরে এই যুদ্ধ চলবে?
  • 10/10

ইরানে মার্কিন যুক্তরাজ্যের প্রাক্তন রাষ্ট্রদূত রবার্ট ম্যাকেয়ার বলেছেন, যুদ্ধ ‘অনন্তকাল’ স্থায়ী হবে এমন কোনও দৃশ্যপট খুব সম্ভবত নয়। কারণ ইরানের কাছে সীমাহীন প্রতিশোধ চালিয়ে যাওয়ার ক্ষমতা নেই। 

Advertisement