পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বায়ুর নিম্নস্তরে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবে আমাদের রাজ্যের কয়েকটি জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, নদিয়া এবং পূর্ব বর্ধমানের আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা এবং হাওড়াতে বজ্রপাতের সর্তকতা রয়েছে। এরপর আগামী ২৫ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে তাপমাত্রারও বিশেষ কিছু পরিবর্তন এই মুহূর্তে নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে কেবল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।
West Bengal Weather Updates