Advertisement

Weather News: আবহাওয়ার বিশাল সুইং! হঠাৎ করেই কমল পারদ, শীতের কি ফের কামব্যাক হচ্ছে?

ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে। আর এই মুহূর্তে বেশিরভাগ শীতপ্রেমী মানুষের মনেই প্রশ্ন, ঠান্ডা কি ফিরে যাচ্ছে? এই পরিস্থিতিতে ওয়েদারের লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার হাওয়া অফিস জানায়, আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে। সকালের দিকে থাকতে পারে কুয়াশা। ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের চার জেলায়। দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে শুধু সকাল ও সন্ধ্যায়।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দক্ষিণ কেরালার উপরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। এর মধ্যে কুয়াশার সম্ভাবনা বেশি থাকতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম।

weather update in february showing cold weather changes

Advertisement