Advertisement

Weather News: ফিরেও ফিরছে না শীত! সকাল থেকেই শীতল হাওয়ায় কাঁপুনি, ব্যাক গিয়ারে খেলা দেখাবে?

ফেব্রুয়ারি পড়ে গিয়েছে, তাপমাত্রায় কিছুটা উত্থান দেখা গিয়েছে। তবে এখনও সকাল বা বেশি রাতের দিকে রয়ে যাচ্ছে ঠান্ডার পরশ। যদিও বেলা বাড়লে কোথাও কোথাও কমবেশি হালকা গরমের অনুভূতি আসছে। সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। মূলত পরিচ্ছন্ন আকাশ থাকলেও, কোথাও কোথাও দেখা যেতে পারে কুয়াশা। কোথাও কোথাও শীতল হাওয়া বেশ কাঁপুনি ধরাচ্ছে।

Temperature rises slightly after February ends in Kolkata

Advertisement