Advertisement

উজ্জ্বলা গ্রাহকরা সিলিন্ডার বিক্রি করে দেয়, অটোর গ্যাস সঙ্কট নিয়ে গুরুতর তথ্য ফাঁস! VIDEO

অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউশন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিশ্বাস গুরুতর দাবি করলেন অটোর গ্যাসের সঙ্কট নিয়ে। তিনি সরাসরি উজ্জ্বলা গ্যাস যোজনার গ্রাহকদের প্রসঙ্গ তুললেন। বললেন, 'উজ্জ্বলা গ্রাহকদের যে কোটা দেওয়া রয়েছে, সেই কোটা লাগে না। ওঁদের কাছে ৩০০ টাকা করে ভর্তুকিটাই মুখ্য। গ্যাসটা লাগে না। টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেলেই গ্যাসটা এদিক ওদিক বিক্রি করে দেয়। সেই গ্যাসেই অটোগুলি চলত। এবার গ্যাসের যখন সঙ্কট তৈরি হল, উজ্জ্বলা গ্রাহকদের গ্যাসটা পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত। এবার তারা লাইন দিচ্ছে অটো এলপিজি স্টেশনে। এবার হঠাত্‍ করেই চাহিদা বেড়ে গিয়েছে, এবার কোত্থেকে দেবে! আমাদের এক একটি এলপিজি স্টেশনে চাহিদা দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে।'

Advertisement
POST A COMMENT