Advertisement

ভোটের আগে বাড়ি বাড়ি যাচ্ছে Bankura District Police, কেন জানেন ?

বাঁকুড়া জেলা পুলিশের অভিনব উদ্যোগ। সাধারণ মানুষকে পরিষেবা দিতে এবার 'দুয়ারে পুলিশ'। প্রত্যন্ত এলাকায় গিয়ে গিয়ে সরাসরি সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনবে পুলিশ। অভিনব এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আপনার গ্রাম পঞ্চায়েতে আমরা’। সোমবার, সপ্তাহের প্রথম দিন থেকেই এই পরিকল্পনা বাস্তবায়িত করতে ময়দানে নেমেছে বাঁকুড়া জেলা পুলিশ। এদিন ছাতনা থানার উদ্যোগে ভেলানি গ্রামে বাড়ি বাড়ি যায় পুলিশ। তাদের তরফে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা হয়। রাস্তার কলে জল নেই, স্ট্রিট লাইট খারাপ- এমন নানা অভিযোগ লিপিবদ্ধ করেন পুলিশকর্মীরা।

Bankura District Police Special initiative to Hear Grievances of Villegers

Advertisement
POST A COMMENT