Sainthia News: সাঁইথিয়া রেলস্টেশনের কাছে বোমাতঙ্ক, ট্রেন চলাচল বন্ধ

মঙ্গলবার বোমাতঙ্ক ছড়িয়েছিল রাজ্যের বিভিন্ন আদালতে। গতকালের পর বুধবারও একই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। বুধবারও মেলগুলি পাঠানো হয় বিভিন্ন জেলা আদালতের বিচারকদের কাছে। এরমধ্যেই বীরভূম জেলার সাঁইথিয়া রেলওয়ে স্টেশন থেকে ১.৫ কিলোমিটার দূরে রেললাইনে বোমা থাকার খবর পাওয়া গেছে।

Advertisement
সাঁইথিয়া রেলস্টেশনের কাছে বোমাতঙ্ক, ট্রেন চলাচল বন্ধ সাঁইথিয়া রেলস্টেশনের কাছে বোমাতঙ্ক

মঙ্গলবার বোমাতঙ্ক ছড়িয়েছিল রাজ্যের বিভিন্ন আদালতে। গতকালের পর বুধবারও একই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। বুধবারও মেলগুলি পাঠানো হয় বিভিন্ন জেলা আদালতের বিচারকদের কাছে। এরমধ্যেই  বীরভূম জেলার সাঁইথিয়া রেলওয়ে স্টেশন থেকে ১.৫ কিলোমিটার দূরে রেললাইনে বোমা থাকার খবর পাওয়া গেছে। আরপিএফ (রেলওয়ে সুরক্ষা বাহিনী) এবং জিআরপি (সরকারি রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। একটি ট্র্যাকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পূর্ব রেলওয়ের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে  সাময়িক ভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর ক্লিয়ারেন্স দিলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, বুধবার সকালেই সিউড়ি জেলা আদালতের জজের কাছে একটি ইমেলের মাধ্যমে বোমা-হামলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি, বোমা হামলার হুমকি দেওয়া হয় আসানসোল আদালতেও। সেই মেলে বলা হয়, আদালত চত্বরে বোমা রাখা আছে। দুপুর ১২টার মধ্যে কোর্ট চত্বর ফাঁকা করে দিতে হবে। যে কোনও সময়ে বিস্ফোরণ হতে পারে। এই হুমকি মেলের কথা প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ। 

 

POST A COMMENT
Advertisement