Siliguri Traffic Constable Assault: শিলিগুড়িতে বেল্ট খুলে ট্রাফিক কনস্টেবলকে বেদম মার মদ্যপদের, গ্রেফতার ৪ যুবক

Siliguri Traffic Constable Assault: গভীর রাতে রাস্তার মাঝখানে একটি স্কুটি দাঁড় করিয়ে চার যুবক মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করছিল। সেই সময় ডিউটিতে থাকা এক ট্রাফিক কনস্টেবল এবং তাঁর সঙ্গে থাকা এক সিভিক ভলেন্টিয়ার তাদের রাস্তা ছেড়ে সরে যেতে বলেন। সেই নির্দেশের জেরেই শুরু হয় বচসা, যা মুহূর্তের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।

Advertisement
শিলিগুড়িতে বেল্ট খুলে ট্রাফিক কনস্টেবলকে বেদম মার মদ্যপদের, গ্রেফতার ৪ যুবকপ্রতীকী ছবি

Siliguri Traffic Constable Assault: রাতের শহরে চাঞ্চল্যকর ঘটনা। কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবলকে বেধরক মারধরের অভিযোগে চার যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জংশন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে রাস্তার মাঝখানে একটি স্কুটি দাঁড় করিয়ে চার যুবক মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করছিল। সেই সময় ডিউটিতে থাকা এক ট্রাফিক কনস্টেবল এবং তাঁর সঙ্গে থাকা এক সিভিক ভলেন্টিয়ার তাদের রাস্তা ছেড়ে সরে যেতে বলেন। সেই নির্দেশের জেরেই শুরু হয় বচসা, যা মুহূর্তের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।

অভিযোগ, বচসার মধ্যেই ওই যুবকরা নিজেদের প্যান্টের বেল্ট খুলে ট্রাফিক কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধরক মারধর করে। মারধরের জেরে ওই পুলিশকর্মীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। ঘটনাস্থলে থাকা সিভিক ভলেন্টিয়ার দ্রুত অন্যান্য ট্রাফিক পুলিশ ও প্রধান নগর থানায় খবর দেন।

এদিকে ঘটনার সময় এলাকায় ভিড় জমে যায়। তবে সুযোগ বুঝে অভিযুক্ত চার যুবক স্কুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে প্রধান নগর থানার পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালায় এবং তাদের গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিশাল দাস, অর্জুন মাহাতো, অজয় মাহাতো এবং রামদেব মাহাতো। প্রথম তিনজনের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডে, অপরজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। অভিযুক্তদের ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা এবং প্রাণনাশের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

POST A COMMENT
Advertisement