Bengal CM Mamata Banerjee Resigns: ভোটের লড়াইয়ে নামার আগে বড় পদক্ষেপ, একযোগে ২৩ সরকারি পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী

Bengal CM Mamata Banerjee Resigns: পদত্যাগের তালিকায় রয়েছে রাজ্য স্বাস্থ্য মিশন, রাজ্য বন্যপ্রাণী বোর্ড এবং ইকো-ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ডের মতো গুরুত্বপূর্ণ পর্ষদ। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী কমিটি এবং পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির গভর্নিং বডির চেয়ারম্যান পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন।

Advertisement
ভোটের লড়াইয়ে নামার আগে বড় পদক্ষেপ, একযোগে ২৩ সরকারি পদ ছাড়লেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়

Bengal CM Mamata Banerjee Resigns: বিধানসভা নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণার পর এবার প্রশাসনিক দায়ভার ঝেড়ে ফেলে পুরোদস্তুর ভোট ময়দানে নামতে কোমর বাঁধছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী একযোগে ২৩টি গুরুত্বপূর্ণ সরকারি পদ ও বিভিন্ন কমিটির শীর্ষস্থান থেকে ইস্তফা দিয়েছেন।

স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলিতে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দ্রুত পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবানীপুর কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাই-ভোল্টেজ লড়াইয়ে নামার আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে ২৩টি নির্দিষ্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই তালিকার বাইরেও যদি অন্য কোনও সরকারি পদে তাঁর নাম থেকে থাকে, সেখান থেকেও ইস্তফা গ্রহণের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। পদত্যাগের তালিকায় রয়েছে রাজ্য স্বাস্থ্য মিশন, রাজ্য বন্যপ্রাণী বোর্ড এবং ইকো-ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ডের মতো গুরুত্বপূর্ণ পর্ষদ। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী কমিটি এবং পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির গভর্নিং বডির চেয়ারম্যান পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন।

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন রাজ্য শিল্প বিনিয়োগ নিগম (Industrial Investment Promotion Board), রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং তফশিলি জাতি ও উপজাতি উপদেষ্টা পরিষদের শীর্ষ পদ থেকেও। এমনকি বাংলা সঙ্গীত মেলার আয়োজন কমিটির প্রধান হিসেবেও তিনি আর থাকছেন না। নবান্নের নির্দেশে জানানো হয়েছে, বুধবার বিকেল ৪টের মধ্যে এই সমস্ত পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শেষ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে কোনওরকম আইনি জটিলতা বা ‘অফিস অফ প্রফিট’ সংক্রান্ত বিতর্ক এড়াতেই মুখ্যমন্ত্রীর এই আগাম সতর্কতা। এখন প্রশাসনিক গুরুদায়িত্ব সরিয়ে রেখে একনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারেই মন দিতে চাইছেন তৃণমূল নেত্রী।

Advertisement

 

POST A COMMENT
Advertisement