BJP Leader Blanket Controversy : মুসলিম হওয়ায় মহিলাদের দিয়েও তা ছিনিয়ে নিলেন বিজেপি নেতা, VIDEO VIRAL

ঘটনা রাজস্থানের টঙ্কের। সেখানে একটি জায়গায় বিজেপি নেতা সুখবীর সিং জৌনাপুরিয়া কম্বল বিতরণ করছিলেন। সুখবীরের দাবি, যারা প্রধানমন্ত্রী মোদীকে গালিগালাজ করে, তাদের কম্বল দেওয়া হবে না

Advertisement
মুসলিম হওয়ায় মহিলাদের দিয়েও তা ছিনিয়ে নিলেন বিজেপি নেতা, VIDEO VIRAL  বিজেপি নেতার কাণ্ডে বিতর্ক
হাইলাইটস
  • ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারেন মহিলারা মুসলিম
  • সেজন্য তাঁদের দেওয়া কম্বল ছিনিয়ে নিলেন বিজেপি নেতা

ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারেন মহিলারা মুসলিম। সেজন্য তাঁদের দেওয়া কম্বল ছিনিয়ে নিলেন বিজেপি নেতা। ঝড়ের গতিতে এখন ভাইরাল সেই ভিডিও। এমনকী সেই নেতাকে বলতে শোনা যায়, 'যে যা পারে করে নিক। আমি কম্বল দেব না।' 

ঘটনা রাজস্থানের টঙ্কের। সেখানে একটি জায়গায় বিজেপি নেতা সুখবীর সিং জৌনাপুরিয়া কম্বল বিতরণ করছিলেন। সুখবীরের দাবি, যারা প্রধানমন্ত্রী মোদীকে গালিগালাজ করে, তাদের কম্বল দেওয়া হবে না। 

ভিডিওতে দেখা যাচ্ছে, জৌনাপুরিয়া মহিলাদের কম্বল দিচ্ছেন। দিতে দিতে একজনের নাম জিজ্ঞাসা করেন। যখন সেই মহিলা জানান তাঁর নাম, তখন জৌনাপুরিয়া ওই মহিলার হাত থেকে কম্বল কেড়ে নেওয়ার নির্দেশ দেন। সঙ্গে বলেন, 'যারা প্রধানমন্ত্রী মোদীকে গালিগালাজ করে তাদের কম্বল পাওয়ার কোনও অধিকার নেই। কেউ কিছু মনে করলে তার দায় আমার নয়। যে যা ভাবছে ভাবুক।'এরপর তিনি ওই মহিলাদের ঘটনাস্থল ছেড়ে চলে যেতে বলেন। 

এদিকে এই ঘটনার প্রতিবাদ করেন সেখানে উপস্থিত কয়েকজন। তবে ওই বিজেপি নেতা জানান, তিনি এসব নিয়ে কোনও তর্কে জড়াবেন না। 

এই ঘটনার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে। তিনি লেখেন, 'বিজেপির প্রাক্তন সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়া কম্বল বিতরণ করছিলেন। তিনি এক দরিদ্র মুসলিম মহিলাকে অপমান করেন। এমনকী তাঁর কাছ থেকে কম্বলটি কেড়েও নেন। এর থেকে প্রমাণিত ওঁর মন কত নিচু। অনেকের প্রতিবাদ করেছেন। উচিত ছিল গালে একটা চড় মারা।' 

সমালোচনার মুখে জৌনাপুরিয়া নিজের ভুল স্বীকার করেননি। বরং তিনি দাবি করেন, যা করেছেন ঠিক করেছেন। তিনি অন্য ক্ষেত্রে বৈষম্য করেন না।

সুখবীর সিং জৌনাপুরিয়া এক পরিচিত মুখ। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি হরিয়ানা বিধানসভার নির্দল সদস্য ছিলেন। পরপর ২ বার লোকসভার সাংসদও হয়েছিলেন বিজেপির টিকিটে। 

POST A COMMENT
Advertisement