হাওড়া-কামাখ্যা স্লিপার বন্দে ভারতে আমিষ খাবার নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। কেন বাঙালি খাবার হিসেবে ননভেজ দেওয়া হবে না, তা নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছিল। এরপর খোদ রেলমন্ত্রী জানিয়েছিলেন, স্লিপার বন্দে ভারতে আমিষ খাবারও ধীরে ধীরে পাওয়া যাবে। কিন্তু কবে থেকে সেই আমিষ খাবার এই সেমি হাই-স্পিড ট্রেনে এন্ট্রি নেবে, তা নিয়ে ধন্দ ছিল। কিন্তু এবার সব বিতর্কের, ধন্দের অবসান। কারণ স্লিপার বন্দে ভারতে পাওয়া যাচ্ছে আমিষ খাবার।