যোগ্যশ্রীতে ক্লাস করলেই ৩ হাজার টাকা, ঠিক কী ভাবে পাবেন? রইল Online Apply করার Link

আলোচনা শুরু হয়েছে যোগ্যশ্রী প্রকল্প নিয়ে। যদিও এটি কোনও নতুন স্কিম নয়। বিগত কয়েক বছর ধরেই এই স্কিমটি চালাচ্ছে রাজ্য সরকার। মেধাবী অথচ দরিদ্র পরিবারের পড়ুয়াদের পড়াশোনার স্বপ্ন যাতে শেষ না হয়ে যায়, তার জন্যই এই স্কিমটি লাগু করেছিল সরকার।

Advertisement
যোগ্যশ্রীতে ক্লাস করলেই ৩ হাজার টাকা, ঠিক কী ভাবে পাবেন? রইল Online Apply করার Linkমমতার যোগ্যশ্রীর ক্লাস করলেই মিলবে ৩ হাজার টাকা
হাইলাইটস
  • আলোচনা শুরু হয়েছে যোগ্যশ্রী প্রকল্প নিয়ে।
  • ক্লাস করে প্রশিক্ষণের পাশাপাশি হাত খরচ বাবদ টাকাও পান পরীক্ষার্থীরা।
  • যোগ্যশ্রী প্রকল্পের আওতায় কত টাকা পাওয়া যায়?

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে যুবশ্রী প্রকল্প চালু করেছে সরকার। যার আওতায় মাসে ১৫০০ করে টাকা পাচ্ছেন বেকার যুবক-যুবতিরা। এই প্রকল্প ঘিরে রীতিমতো সাড়া পড়ে গিয়ে গিয়েছে। এরমধ্যেই আলোচনা শুরু হয়েছে  যোগ্যশ্রী প্রকল্প নিয়ে। যদিও এটি কোনও নতুন স্কিম নয়। বিগত কয়েক বছর ধরেই এই স্কিমটি চালাচ্ছে রাজ্য সরকার। মেধাবী অথচ দরিদ্র পরিবারের পড়ুয়াদের পড়াশোনার স্বপ্ন যাতে শেষ না হয়ে যায়, তার জন্যই এই স্কিমটি লাগু করেছিল সরকার।

কাদের জন্য এই যোগ্যশ্রী প্রকল্প?

এই প্রকল্পের আওতায় যে পড়ুয়ারা নিট (NEET), জেইই (JEE) এবং ডব্লিউবিজেইই (WBJEE) দিতে চলেছে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয় রাজ্য সরকারের তরফেই। প্রতি শনি ও রবিবার ৪ ঘণ্টা করে ক্লাস করানো হয়। তবে শুধুমাত্র খালি হাতে এই ক্লাস করানো হয় না। ক্লাস করে প্রশিক্ষণের পাশাপাশি হাত খরচ বাবদ টাকাও পান পরীক্ষার্থীরা।

যোগ্যশ্রী প্রকল্পের আওতায় কত টাকা পাওয়া যায়? 

যোগ্যশ্রী প্রকল্পের আওতায় পরীক্ষার্থীরা প্রতিটি ক্লাস বাবদ ৩০০ টাকা করে পান। যেহেতু মোট ১০টি ক্লাস করানো হয়। সেই হিসেবে মোট ৩০০০ টাকা পান পরীক্ষার্থী। পাশাপাশি পান নিট (NEET), জেইই (JEE) এবং ডব্লিউবিজেইই (WBJEE) -এর প্রশিক্ষণও।

কারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন?

National Eligibility cum Entrance Test (NEET), Joint Entrance Examination (JEE) এবং West Bengal Joint Entrance Examination (WBJEE) পরীক্ষায় বসতে চলেছেন এমন ব্যক্তিরাই এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন। তবে এখানে শর্ত রয়েছে। পড়ুয়াদের পরিবারের বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার কম থাকলে তবেই এই স্কিমের আওতায় আবেদন করা যেতে পারে।

কীভাবে আবেদন করবেন?

রাজ্যের সবকটি জেলার বাসিন্দারা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।  জেলার বিভিন্ন জায়গায় যোগ্যশ্রী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে গিয়ে আবেদন করা যেতে পারে। আবার সেখানেই পড়ুয়াদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে অনলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। https://wbbcdev.webstep.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। এর পাশাপাশি https://ncsmfoundation.co.in/yogyashree-scheme.php ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত জানা যেতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement