TVS এর Best Budget Bike এটাই! Raider 125 এর দাম, স্পেসিফিকেশন জেনে নিন

TVS Raider 125 কেনার প্ল্যান আছে? তাহলে সেক্ষেত্রে একটু খারাপ খবর। সম্প্রতি এই জনপ্রিয় ১২৫ সিসি কমিউটার বাইকের দাম বাড়িয়েছে TVS। তবে খুব বেশি নয়।

Advertisement
TVS এর Best Budget Bike এটাই! Raider 125 এর দাম, স্পেসিফিকেশন জেনে নিনসম্প্রতি এই জনপ্রিয় ১২৫ সিসি কমিউটার বাইকের দাম বাড়িয়েছে TVS।
হাইলাইটস
  • TVS Raider 125 কেনার প্ল্যান আছে? তাহলে সেক্ষেত্রে একটু খারাপ খবর।
  • সম্প্রতি এই জনপ্রিয় ১২৫ সিসি কমিউটার বাইকের দাম বাড়িয়েছে TVS।
  • ভ্যারিয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ ১,২৫০ টাকা পর্যন্ত দাম সংশোধন করেছে TVS মোটর কোম্পানি।

TVS Raider 125 কেনার প্ল্যান আছে? তাহলে সেক্ষেত্রে একটু খারাপ খবর। সম্প্রতি এই জনপ্রিয় ১২৫ সিসি কমিউটার বাইকের দাম বাড়িয়েছে TVS। তবে খুব বেশি নয়। ভ্যারিয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ ১,২৫০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে TVS মোটর কোম্পানি। নতুন এক্স-শোরুম প্রাইস এখন ৮২ হাজার টাকা থেকে শুরু করে ৯৭,০৫০ টাকা পর্যন্ত। ভারতে ১২৫ সিসি সেগমেন্টে টিভিএস রাইডার ১২৫ দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। স্টাইল, ফিচার এবং পারফরম্যান্সের ব্যালেন্স থাকায় এই বাইক অনেক ক্রেতাদেরই প্রথম পছন্দ। ফলে সেই বাইকের দাম বাড়ায় নতুন করে হিসাব কষছেন সম্ভাব্য ক্রেতারা। যদিও দাম বৃদ্ধির পরিমাণ খুব বেশি নয়। 

টিভিএস রাইডার ১২৫ বিভিন্ন ভ্যারিয়েন্টে পাবেন। এন্ট্রি-লেভেল ড্রাম ব্রেক মডেল থেকে শুরু করে টিএফটি ডিসপ্লে এবং ডুয়াল ডিস্ক ব্রেক-সহ হাল্কা প্রিমিয়াম ভার্সানও রয়েছে। ফলে বাজেট ও ফিচারের ভিত্তিতে ক্রেতাদের একাধিক অপশন রয়েছে।
TVS Motor

TVS Raider 125: ভ্যারিয়েন্ট হিসাবে নতুন দাম
নিচের টেবিলে টিভিএস রাইডার ১২৫-এর Latest এক্স-শোরুম দাম দেওয়া হল:

TVS Raider 125 Variant Ex-Showroom Price
Drum Rs 82,000
Single-Seat Rs 87,600
Split Seat Rs 91,650
iGO Rs 91,650
SSE Rs 92,650
SXC DD Rs 95,225
TFT DD Rs 97,050

এই তালিকা থেকেই বাইকের ভ্যারিয়েন্ট ও ফিচারের উপর নির্ভর করে দামের পার্থক্য বুঝতে পারবেন।

কতটা দাম বেড়েছে
The Most Advanced 125 cc Bike In Its Segment
সংস্থার তরফে জানানো হয়েছে, বিভিন্ন ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ১,২৫০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। তুলনামূলকভাবে বেস মডেলে কম বৃদ্ধি হলেও টপ-এন্ড SXC এবং TFT ডুয়াল ডিস্ক ভ্যারিয়েন্টে দাম বেশি বেড়েছে। তবু ১২৫ সিসি কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে রাইডার ১২৫ এখনও বেশ ভাল পজিশনেই রয়েছে।

অন-রোড দামের এফেক্ট
এক্স-শোরুম দাম বাড়ার ফলে বেশিরভাগ শহরেই এই বাইকের অন-রোড দাম ১ লক্ষ টাকারও  বেশিই হয়ে যাবে। রেজিস্ট্রেশন চার্জ, বিমা এবং স্থানীয় কর যুক্ত হওয়ায় শহরভেদে অন-রোড দামের কিছুটা পার্থক্য থাকবে। বড় শহরে RTO চার্জ বেশি হওয়ায় সেখানে খরচ তুলনামূলকভাবে বেশি হতে পারে।

ইঞ্জিন ও ফিচার্সে পরিবর্তন নেই
দাম বাড়লেও বাইকের মেকানিক্যাল সেট-আপে কোনও পরিবর্তন করা হয়নি। টিভিএস রাইডার ১২৫-এ ১২৪.৮ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। কিছু ভ্যারিয়েন্টে একাধিক রাইডিং মোড এবং কানেক্টেড প্রযুক্তিরও সুবিধা রয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, বাইক কেনার আগে নিজের শহরের অন-রোড দাম আপনার লোকাল টিভিএস ডিলারশিপ থেকে জেনে নিন। 

Advertisement

POST A COMMENT
Advertisement