March 31 deadline India: ৩১ মার্চের মধ্যে সারুন টাকাপয়সা সংক্রান্ত ১০ কাজ, নয় তো পস্তাতে হবে

March 31 deadline India: ২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হতে আর কয়েক দিন বাকি। তার আগেই টাকাপয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ ও বিনিয়োগ সেরে ফেলুন।

Advertisement
৩১ মার্চের মধ্যে সারুন টাকাপয়সা সংক্রান্ত ১০ কাজ, নয় তো পস্তাতে হবেটাকাপয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ ও বিনিয়োগ সেরে ফেলুন।
হাইলাইটস
  • ২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হতে আর কয়েক দিন বাকি।
  • টাকাপয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ ও বিনিয়োগ সেরে ফেলুন।
  • এই সময়ের মধ্যে আয় ও বিনিয়োগের ভিত্তিতেই Tax হিসেব করা হয়।

March 31 deadline India: ২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হতে আর কয়েক দিন বাকি। তার আগেই টাকাপয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ ও বিনিয়োগ সেরে ফেলুন। কারণ ৩১ মার্চ, ২০২৬-এর পর  কোনও বিনিয়োগ বা পেমেন্ট পরবর্তী অর্থবর্ষের হিসেবে গণ্য করা হবে। ফলে চলতি বছরের  কর ছাড়, রিফান্ড বা অন্যান্য সুবিধা হাতছাড়া হতে পারে। ভারতে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত একটি অর্থবর্ষ ধরা হয়। এই সময়ের মধ্যে আয় ও বিনিয়োগের ভিত্তিতেই Tax হিসেব করা হয়। তাই ৩১ মার্চের এই সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরেশ সুরানা(Dr. Suresh Surana) জানালেন, অর্থবর্ষ শেষ হওয়ার আগেই একদিন ঠাণ্ডা মাথায় নিজেদের টাকাপয়সার পুরো হিসেব করে দেখা উচিত। তা না করলে পরে আফসোস করতে হতে পারে।

৩১ মার্চের আগে করতেই হবে এই ১০টি কাজ

 কর সাশ্রয়ের বিনিয়োগ
পুরনো কর ব্যবস্থায় করদাতাদের জন্য ৮০সি ধারায় করছাড় পেতে হলে সমস্ত বিনিয়োগ ৩১ মার্চের মধ্যেই সারতে হবে। এর মধ্যে ELSS, PPF, NPS, জীবন বিমা প্রিমিয়াম, টিউশন ফি ও ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট রয়েছে। পাশাপাশি ৮০ডি ধারায় স্বাস্থ্য বিমার প্রিমিয়ামও করযোগ্য আয় কমাতে সাহায্য করে।

আয় ও বিনিয়োগের প্রমাণ  
চাকরিজীবীদের ক্ষেত্রে ভাড়া রসিদ, বিমার প্রিমিয়াম, ELSS স্টেটমেন্ট, PPF জমা এবং হোম লোনের সার্টিফিকেট জমা দেওয়া জরুরি। তা না হলে চূড়ান্ত বেতনে বেশি TDS কাটা হতে পারে।

বকেয়া অ্য়াডফান্স ট্যাক্স মিটিয়ে ফেলুন
যাঁদের মোট কর দায় ১০,০০০ টাকার বেশি, তাঁদের অগ্রিম কর পরিশোধ নিশ্চিত করতে হবে। দেরি হলে আয়কর আইনের ২৩৪বি ও ২৩৪সি ধারায় মাসিক ১% হারে সুদ ধার্য হতে পারে।

AIS ও Form 26AS যাচাই করে নিন
Annual Information Statement এবং Form 26AS মিলিয়ে দেখে নিতে হবে সমস্ত আয়, TDS ও লেনদেন সঠিক ভাবে নথিভুক্ত হয়েছে কি না। কোনও গরমিল থাকলে পরে নোটিস আসতে পারে।

ট্যাক্স-লস হারভেস্টিং 
৩১ মার্চের আগে মূলধনী ক্ষতি দেখালে তা লাভের সঙ্গে অ্যাডজাস্ট করে কর কমানো যায়। অব্যবহৃত লস ৮ বছর পর্যন্ত ক্যারি করা যায়, তবে সময়মতো জানাতে হবে।

Advertisement

PPF, NPS, SSY-তে টাকা জমা
PPF, NPS ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় মিনিমাম বিনিয়োগটা এবার সেরেই ফেলুন। এতে অ্যাকাউন্টও অ্যাকটিভ থাকবে। ৮০সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড়ও পাওয়া যাবে।

হোম লোনের ছাড় যা 
হোম লোনের সুদ ও আসল রিটার্নের সার্টিফিকেট চেক করে নিন। ২ লক্ষ টাকা পর্যন্ত সুদে ছাড় পাওয়া যায় (২৪ নম্বর ধারা)। কর্পাস রিটার্ন ৮০সি ধারার মধ্যে পড়বে।

ক্যাপিটাল গেইনের হিসেব
শেয়ার, মিউচুয়াল ফান্ড, সম্পত্তি বা সোনায় লাভ-ক্ষতির হিসাব করে নিন।  

সঠিক কর ব্যবস্থা বেছে নিন
পুরনো ও নতুন কর ব্যবস্থার মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। পুরনো ব্যবস্থায় ছাড় বেশি, নতুন ব্যবস্থায় করের হার কম হলেও সুবিধা কম।

PAN, ব্যাঙ্ক ও নমিনি আপডেট
PAN-Aadhaar লিঙ্ক সক্রিয় আছে কি না, ব্যাঙ্ক তথ্য সঠিক কি না এবং নমিনি আপডেট হয়েছে কি না; তা নিশ্চিত করতে হবে।   

POST A COMMENT
Advertisement