ইপিএফও ডিটেলসUAN Bank Details Change: চাকরি বদল বা অন্য কারণে অনেকেই স্যালারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করেন। কিন্তু সেই পরিবর্তনের তথ্য যদি Employees' Provident Fund Organisation (EPFO)-র প্রোফাইলে আপডেট না করা হয়, তাহলে ভবিষ্যতে পিএফ তোলার সময় বড় সমস্যায় পড়তে পারেন। কারণ, আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে যুক্ত ব্যাঙ্কের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বদলায় না।
বিশেষজ্ঞদের মতে, পুরনো অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ক্রিয় থাকলে পিএফ দাবি (PF claim) বাতিল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আবার নতুন করে আবেদন করতে হয়, ফলে কয়েক সপ্তাহ দেরি হয়। অনেক সময় নিয়োগকারী সংস্থা স্যালারির রেকর্ড আপডেট করলেও EPFO-তে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলায় না। মনে রাখতে হবে, এক সময়ে একটি UAN-এর সঙ্গে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টই লিঙ্ক করা যায়।
কী ভাবে আপডেট করবেন?
প্রথমে EPFO-র অফিসিয়াল পোর্টালে লগ ইন করতে হবে (unifiedportal-mem.epfindia.gov.in)। এরপর ‘Manage’ অপশনে গিয়ে ‘Modify Basic Details’ বেছে নিতে হবে। সেখানে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোডসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন জমা দিতে হবে। পরে সংস্থার HR বা পেরোল বিভাগের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন হলে পরিবর্তন কার্যকর হবে।
কেন জরুরি?
চাকরি পরিবর্তন, জরুরি আর্থিক প্রয়োজন বা অবসরের সময় পিএফ তুলতে গেলে যাতে আবেদন বাতিল না হয়, তার জন্য ব্যাঙ্কের তথ্য দ্রুত আপডেট করা প্রয়োজন। বিশেষ করে স্যালারি অ্যাকাউন্ট বদলালেই EPFO প্রোফাইল আপডেট করাকে নিয়মে পরিণত করা উচিত।