হাওড়ায় বাতিল ৩০টি লোকাল, কোন কোন ট্রেন চলবে না? লিস্ট দেখে নিন
হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য জরুরি খবর। রেলের কাজের জন্য ১০ ঘণ্টা পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকতে চলেছে হাওড়া ডিভিশনে। ফলে বাতিল থাকছে ৩০টি লোকাল ট্রেন।
কোন কোন ট্রেন চলবে না? জেনে নিন- কলকাতা,
- 18 Feb 2026,
- (Updated 18 Feb 2026, 3:26 PM IST)
হাইলাইটস
- হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য জরুরি খবর।
- রেলের কাজের জন্য ১০ ঘণ্টা পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকতে চলেছে হাওড়া ডিভিশনে।
- বাতিল থাকছে ৩০টি লোকাল ট্রেন।
হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য জরুরি খবর। রেলের কাজের জন্য ১০ ঘণ্টা পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকতে চলেছে হাওড়া ডিভিশনে। ফলে বাতিল থাকছে ৩০টি লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মধ্যে আর্চ ব্রিজ নং. ১১ আরসিসি বক্সের মাধ্যমে রূপান্তরের জন্য দিয়াড়া স্টেশন লিমিটে ডাউন ও কমন ল্যুপ লাইনে পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে।
এরফলে ২১ ও ২২ ফেব্রুয়ারি ২ দিন মিলে মোট ১০ ঘণ্টার জন্য ব্লক থাকবে। ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টা ২০ থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ২০ পর্যন্ত পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। এরফলে কোন কোন ট্রেন কবে কবে বাতিল থাকছে? দেখে নিন।
শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে-
- ৩৭৩৮৪ - রাত ১০:১৮-এর গোঘাট-হাওড়া লোকাল
- ৩৭৩৫৮ - রাত ৯:৩৮ এর তারকেশ্বর- হাওড়া লোকাল
- ৩৭৩৮৯ - রাত ৭:৪০ এর হাওড়া-গোঘাট লোকাল
- ৩৭৩৫১ - রাত ১১:০৫ এর হাওড়া তারকেশ্বর লোকাল
রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে (ডাউন)
- ৩৭৩১২ ভোর ৩:৫০-এর তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৩১৪ ভোর ৪:৫০-এর তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৩১৬ ভোর ৫:৩৫-এর তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৩১৮ ভোর ৬:২০-এর তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৩২০ সকাল ৭টার তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৩২২ সকাল ৭:৪০-এর তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৩২৪ সকাল ৭:৫৫-এর তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৩২৬ সকাল ৮:৫০-এর তারকেশ্বর-হাওড়া লোকাল
- ৩৭৪১৪ ভোর ৪:০৫-এর তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল
- ৩৭৪১৬ সকাল ৭:২৫-এর তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল
- ৩৭৩৭২ সকাল ৭:৩০-এর গোঘাট-হাওড়া লোকাল
- ৩৭৩৭৪ সকাল ৮:৩০-এর গোঘাট-হাওড়া লোকাল
- ৩৭৩০২ সকাল ৮:২৫ এর হরিপাল-হাওড়া লোকাল
রবিবার যে আপ ট্রেনগুলি বাতিল থাকছে
- ৩৭৩১১ ভোর ৪:০৫ এর হাওড়া-তারকেশ্বর লোকাল
- ৩৭৩১৩ ভোর ৫:৩০ এর হাওড়া-তারকেশ্বর লোকাল
- ৩৭৩১৫ ভোর ৫:৪৮ এর হাওড়া-তারকেশ্বর লোকাল
- ৩৭৩১৭ ভোর ৬:৩২ এর হাওড়া-তারকেশ্বর লোকাল
- ৩৭৩১৯ ভোর ৬:৪৫ এর হাওড়া-তারকেশ্বর লোকাল
- ৩৭৩২১ ভোর ৮:২৫ এর হাওড়া-তারকেশ্বর লোকাল
- ৩৭৩২৩ ভোর ৯:০৫ এর হাওড়া-তারকেশ্বর লোকাল
- ৩৭৪১৩ ভোর ৫:১৫ এর শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল
- ৩৭৪১৫ ভোর ৬:২৬ এর শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল
- ৩৭৩৭১ ভোর ৪:২৫ -এর হাওড়া-গোঘাট লোকাল
- ৩৭৩৭৩ ভোর ৫:১০-এর হাওড়া-গোঘাট লোকাল
- ৩৭৩৭৫ সকাল ৭:২৫-এর হাওড়া-গোঘাট লোকাল
- ৩৭৩০১ সকাল ৭:০৫-এর হাওড়া হরিপাল লোকাল