সিজনের বালাই নেই, ১২ মাস ইনকাম! এই ব্যবসাগুলোয় ফুলে ফেঁপে উঠবে পকেট

আজকাল সকলেই কম বেশি সকলেই ব্যবসার ভাবনা চিন্তা করছেন। যারা শহরে থাকছেন, তাঁরাও চাইছেন শহরের মধ্যেই কিছু ব্যবসা শুরু করতে। এখানে এমন কয়েকটি ব্যবসা নিয়ে আলোচনা করা হল, যা মূলত শহর কেন্দ্রিক।

Advertisement
সিজনের বালাই নেই, ১২ মাস ইনকাম! এই ব্যবসাগুলোয় ফুলে ফেঁপে উঠবে পকেটএই ব্যবসাগুলোয় ফুলে ফেঁপে উঠবে পকেট
হাইলাইটস
  • এখানে এমন কয়েকটি ব্যবসা নিয়ে আলোচনা করা হল, যা মূলত শহর কেন্দ্রিক।
  • এই ব্যবসাগুলি থেকে প্রচুর টাকা আয় করা যেতে পারে।
  • আজকাল সকলেই কম বেশি সকলেই ব্যবসার ভাবনা চিন্তা করছেন।

আজকাল সকলেই কম বেশি সকলেই ব্যবসার ভাবনা চিন্তা করছেন। যারা শহরে থাকছেন, তাঁরাও চাইছেন শহরের মধ্যেই কিছু ব্যবসা শুরু করতে। এখানে এমন কয়েকটি ব্যবসা নিয়ে আলোচনা করা হল, যা মূলত শহর কেন্দ্রিক। এই ব্যবসাগুলি থেকে প্রচুর টাকা আয় করা যেতে পারে। সেগুলি কী কী? জেনে নেওয়া যাক।

ক্লাউড কিচেন

আজকাল শহরে বহু বাড়িতে রান্নার কালচার উঠে গিয়েছে। এছাড়াও, প্রতিটি বাড়িতেই পার্টি ও নানা উৎসব অনুষ্ঠান লেগেই থাকে। আর সেই কারণেই শহরে অনলাইন ফুড ডেলিভারি পরিষেবা এবং ক্লাউড কিচেন বর্তমানে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। সঠিক লোকেশন বেছে নিয়ে, দুর্দান্ত মেনু সেট করে ভালো মানের খাবার দিলে এই ব্যবসা চলতে বাধ্য।

ফিটনেস ও হেলথ সার্ভিস

শহরের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন। জিম, যোগব্যায়াম ক্লাস, ফিটনেস ট্রেনিং বা ডায়েট কনসালটেন্সির মতো পরিষেবাগুলির চাহিদা তাই এখন সারা বছরই থাকে। আর তাই এই ব্যবসা দীর্ঘমেয়াদে লাভজনক হয়ে উঠতে পারে।

ই-কমার্স স্টোর

অনলাইন কেনাকাটা বর্তমানে দ্রুততম বর্ধনশীল বাজারগুলির মধ্যে অন্যতম। পোশাক, ইলেকট্রনিক্স, গৃহস্থালির সামগ্রী বা বিশেষ কোনও নিস পণ্য নিয়ে একটি ই-কমার্স স্টোর চালু করা হলে সারা বছরই ব্যবসা করা যায়।  ডিজিটাল মার্কেটিং ও নির্ভরযোগ্য ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে এই ব্যবসা দ্রুত বড় আকার নিতে পারে।

স্টেশনারি সামগ্রী

স্কুল, কলেজ, অফিস- সব জায়গাতেই স্টেশনারি সামগ্রীর চাহিদা সবসময় বজায় থাকে। পেন, খাতা, প্রিন্টিং সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন অফিস সরঞ্জাম নিয়ে একটি দোকান বা অনলাইন স্টোর চালু করলে সারা বছর নিয়মিত আয় সম্ভব।

সব মিলিয়ে, সুস্পষ্ট লক্ষ্য, পরিকল্পনা ও ধারাবাহিক পরিশ্রম করতে পারলে আজকের দিনে ব্যবসা করতে শুরু করলে তা লাভজনক হয়ে উঠবে। কখনও কখনও তা চাকরিকেও টেক্কা দিতে পারে।

POST A COMMENT
Advertisement