Sensex Nifty Surge: US-ভারত ডিল হতেই শেয়ারবাজারে উচ্ছ্বাস, কোন কোন স্টক মালামাল করছে?

বহু অপেক্ষার পর আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তির খবর চলে এল। এমনকী ভারতীয় পণ্যের উপর শুল্ক কমাল আমেরিকা। এখন থেকে ভারতের তৈরি পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর সেই খবরেই লাফাচ্ছে শেয়ারবাজার। আজ যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে (সকাল ১১টা ১০ মিনিট), তখন সেনসেক্স বেড়েছে ২২৬৬ পয়েন্ট। এটি রয়েছে ৮৩৯১৩ পয়েন্টের আশপাশে। একই অবস্থা নিফটিরও। সেটি বেড়েছে ৬৯০ পয়েন্টে। এই সূচক রয়েছে ২৫৭৭৯ পয়েন্টের আশপাশে।

Advertisement
US-ভারত ডিল হতেই শেয়ারবাজারে উচ্ছ্বাস, কোন কোন স্টক মালামাল করছে?সেনসেক্স, নিফটির লাফ
হাইলাইটস
  • বহু অপেক্ষার পর আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তির খবর চলে এল
  • ভারতের তৈরি পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন
  • সেই খবরেই লাফাচ্ছে শেয়ারবাজার

বহু অপেক্ষার পর আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তির খবর চলে এল। এমনকী ভারতীয় পণ্যের উপর শুল্ক কমাল আমেরিকা। এখন থেকে ভারতের তৈরি পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর সেই খবরেই লাফাচ্ছে শেয়ারবাজার। আজ যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে (সকাল ১১টা ১০ মিনিট), তখন সেনসেক্স বেড়েছে ২২৬৬ পয়েন্ট। এটি রয়েছে ৮৩৯১৩ পয়েন্টের আশপাশে। একই অবস্থা নিফটিরও। সেটি বেড়েছে ৬৯০ পয়েন্টে। এই সূচক রয়েছে ২৫৭৭৯ পয়েন্টের আশপাশে।

আর বাজারের এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে আজ চাঙ্গা ভারতের শেয়ারবাজার। সেনসেক্স, নিফটিতে দারুণ লাভ হচ্ছে বিনিয়োগকারীদের।

কোন কোন স্টকে লাভ মিলছে? 
শুরু থেকেই আজ শেয়ারবাজার লাফাচ্ছে। হু হু করে উঠেছে আদানি পোর্টস এবং রিলায়েন্সের শেয়ার। এছাড়া বাজাজ ফিনান্স ৬.৫০ শতাংশ, ইটারনাল ৪.৫০ শতাংশ, বাজাজ ফিনান্স ৪.৩১ শতাংশ, ইন্ডিগো ৩.৯৯, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার ৩.৯৫ শতাংশ, সানফার্মা ৩.৬৫ শতাংশ, ইনফোসিস ৩.৫০ শতাংশ, টাইটন ৩ শতাংশ এবং মারুতি ২.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যাঁরা এই সব স্টকে টাকা লাগিয়েছেন, তাঁরা আজ বিরাট লাভের মুখ দেখবেন।

কেন বাড়ছে শেয়ারবাজার? 
এর একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভারত এবং আমেরিকা বাণিজ্য চুক্তিতে সহমত হয়েছে। ভারতের উপর থেকে শুল্ক কমিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যারিফ নামিয়ে করা হয়েছে ১৮ শতাংশ। আর এই সমঝোতার কারণেই বাড়বে ভারতের ব্যবসা। রফতানি বৃদ্ধি পাবে। ভারতীয় সংস্থাদের মুনাফা ঊর্ধ্বমুখী হবে। 

এখানেই শেষ নয়, ইউরোপের সঙ্গেও ভারতের বাণিজ্য চুক্তি ইতিমধ্যে ফাইনাল হয়েছে। দেশের ব্যবসায়ীদের জন্য খুলে গিয়েছে ইউরোপের ২৭টি দেশের বাজার। আর এই সব কারণেই বাড়তে শুরু করেছে ভারতের শেয়ারবাজার। বিনিয়োগকারীদের ভরসা ফিরছে মার্কেটের উপর। 

যদিও আজকের বাজারে এই তুফানগতির পিছনে EU ডিল নয়, বরং আমেরিকার শুল্ক কমানোর হাত রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

কী করবেন? 
মার্কেট উঠছে। এটা ভাল খবর। তবে এই কারণে আবার একগাদা টাকা একবারে বিনিয়োগ করবেন না। বরং বুদ্ধি করে বিনিয়োগ করুন। তাহলেই দেখবেন বিনিয়োগে লাভ পাবেন।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট। 
 

 

POST A COMMENT
Advertisement