AI Impact Summit: মোদী ও পিচাইয়ের মিটিং, AI নিয়ে বড় হতে চলেছে ভারতে, Google-এর স্ট্র্যাটেজি কী?

প্রধানমন্ত্রীর পোস্টের পর সুন্দর পিচাইও তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, 'মোদীর সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্বাস্থ্য, কৃষি, ভাষা-সহায়তা এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে AI কীভাবে আরও বড় ভূমিকা নিতে পারে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিশদে আলোচনা হয়েছে। ভারতের প্রতিটি স্তরে প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে গুগল প্রতিশ্রুতিবদ্ধ।'

Advertisement
মোদী ও পিচাইয়ের মিটিং, AI নিয়ে বড় হতে চলেছে ভারতে, Google-এর স্ট্র্যাটেজি কী? প্রধানমন্ত্রী মোদী ও গুগল সিইও সুন্দর পিচাইয়ের বৈঠক
হাইলাইটস
  • মোদী-পিচাই মিটিং ও AI
  • ভারতে দ্রুত হারে AI-এর বিস্তার ঘটছে
  • গুগল ভারতের AI ইকোসিস্টেমকে গুরুত্ব দিচ্ছে

দিল্লিতে আয়োজিত India AI Impact Summit 2026-এর তৃতীয় দিনে এক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে চর্চা তুঙ্গে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন সুন্দর পিচাইয়ের সঙ্গে। সামিটের সিআইএল ভেন্যুতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ভারত ও গুগলের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতে দ্রুত হারে AI-এর বিস্তার ঘটছে

বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জানান, ভারতে দ্রুত হারে AI-এর বিস্তার ঘটছে। এই মুহূর্তে গুগলের মতো আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করলে সম্ভাবনা আরও অনেকগুণ বাড়বে। নিজের সোশ্যাল মিডিয়া X পোস্টে তিনি এই সাক্ষাৎকে 'আনন্দদায়ক' বলে উল্লেখ করেন। তিনি লিখলেন, 'ভারতের AI অগ্রগতি, ভারতীয় ছাত্র-ছাত্রী ও পেশাদারদের প্রতিভা এবং ভবিষ্যতে গুগলের সঙ্গে আরও কাজের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।'

প্রধানমন্ত্রীর পোস্টের পর সুন্দর পিচাইও তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, 'মোদীর সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্বাস্থ্য, কৃষি, ভাষা-সহায়তা এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে AI কীভাবে আরও বড় ভূমিকা নিতে পারে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিশদে আলোচনা হয়েছে। ভারতের প্রতিটি স্তরে প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে গুগল প্রতিশ্রুতিবদ্ধ।'

গুগল ভারতের AI ইকোসিস্টেমকে গুরুত্ব দিচ্ছে

এই সামিটে শুধু নীতি বা কৌশলগত আলোচনাই নয়, বাস্তব সহযোগিতা ও প্রযুক্তিগত অংশীদারিত্বের দিকেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভারতের লক্ষ্য, AI-ভিত্তিক পণ্য ও পরিষেবা বাড়িয়ে কর্মসংস্থান বৃদ্ধি করা এবং দক্ষতা উন্নয়নকে উৎসাহ দেওয়া। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করেছেন, AI-এর মাধ্যমে ভারতীয় তরুণদের জন্য একটি বিশ্ব প্ল্যাটফর্ম তৈরি করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। সুন্দর পিচাইয়ের ভারত সফর আরও একটি ঘোষণার মাধ্যমে গুরুত্ব পেল। গুগল জানিয়েছে, তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন Google I/O 2026 আগামী ১৯-২০ মে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে। এই ঘোষণাও সামিট চলাকালীনই করা হয়। যার নির্যাস,গুগল ভারতের AI ইকোসিস্টেমকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

Advertisement

মোদী-পিচাই ও AI

বৈঠকে আরও আলোচনা হয়েছে, কীভাবে গুগল ভারতীয় ডেভেলপার, পড়ুয়া এবং AI স্টার্টআপদের সঙ্গে সরাসরি কাজ করতে পারে। শুধু বৃহৎ মডেল তৈরির মধ্যে AI সীমাবদ্ধ না রেখে, স্থানীয় প্রয়োজন ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এই সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্তের AI বিশেষজ্ঞ, প্রযুক্তি সংস্থার প্রধান ও সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন। শনিবার পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন।

POST A COMMENT
Advertisement