India Today AI Summit: মিডিয়ায় কীভাবে AI-এর সঠিক প্রয়োগ সম্ভব, জানালেন কলি পুরী

সংবাদমাধ্যমে AI-এর ব্যবহার ও নীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপার্সন ও এক্সিকিউটিভ এডিটর-ইন-চিফ কলি পুরী। আজ বুধবার India Today AI Summit 2026 অনুষ্ঠিত হয়।

Advertisement
মিডিয়ায় কীভাবে AI-এর সঠিক প্রয়োগ সম্ভব, জানালেন কলি পুরীকলি পুরী
হাইলাইটস
  • সংবাদমাধ্যমে AI-এর ব্যবহার ও নীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কলি পুরী
  • কী সেই বার্তা?

সংবাদমাধ্যমে AI-এর ব্যবহার ও নীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপার্সন ও এক্সিকিউটিভ এডিটর-ইন-চিফ কলি পুরী। আজ বুধবার India Today AI Summit 2026 অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের নানা দেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা। সেখানেই তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেন। 

 ‘AI and Media: Opportunities, Responsible Pathways, and the Road Ahead’ শীর্ষক সেশনে তিনি সংবাদমাধ্যমে AI ব্যবহারের জন্য ৯ দফা চার্টার পেশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদের উপস্থিতিতেও এই সনদ পুনরায় তুলে ধরা হয়।

কলি পুরr বলেন, 'আমরা মিডিয়াকে বিশ্বাস করি। AI–এর ব্যবহার যেন ভালোর জন্য হয়—সেই লক্ষ্যেই এই ৯ দফা চার্টার জরুরি।'

 কী রয়েছে ৯ দফা সনদে?

১. জার্নালিস্টিক কনটেন্টের ন্যায্য মূল্য নির্ধারণ এবং AI সিস্টেম কীভাবে সংবাদ ব্যবহার করছে, তার স্বচ্ছতা নিশ্চিত করা।
২. ট্রেসেবিলিটি ও অ্যাট্রিবিউশনকে গণতান্ত্রিক নীতি হিসেবে স্বীকৃতি।
৩. সাংবাদিকতাকে ‘পাবলিক গুড’ হিসেবে গণ্য করা।
৪. সামাজিক প্রভাব রয়েছে—এমন স্টোরির প্রচারে উৎসাহ।
৫. বিশ্বস্ত প্রতিষ্ঠানের তৈরি ভেরিফায়েড কনটেন্টের প্রকৃত মূল্য নির্ধারণ।
৬. AI–এর ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে কঠোর শাস্তির বিধান।
৭. লেগ্যাসি মিডিয়া ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে পুরস্কার ও শাস্তির অসাম্য দূর করা।
৮. মানুষের মনোযোগকে সীমিত ও মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা।
৯. তথাকথিত ‘Magnificent Seven’ বড় প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে রিসিপ্রোসিটি নিশ্চিত করা—যদি তারা কনটেন্ট ও ব্যবহারকারীর মনোযোগ ব্যবহার করে, তবে বিনিময়ে কী দিচ্ছে তা স্পষ্ট করতে হবে।


সামিটের প্রথম দিন আলোচনায় অংশ নিয়ে কলি পুরী আরও বলেন, ভারতের বিপুল জনগোষ্ঠীর ডেটা ব্যবহার করেই বড় বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) প্রশিক্ষিত হচ্ছে। তাই ভারতীয়দের ‘রেয়ার মিনারেল’-এর মতো মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, ট্র্যাডিশনাল ও লেগ্যাসি মিডিয়াকে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ তারা নীতির সঙ্গে আপস করে না। পাশাপাশি, মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন মিডিয়ার সমতুল্য মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি।

Advertisement

AI–এর দ্রুত বিস্তারের যুগে সংবাদমাধ্যমের ন্যায্য অধিকার ও দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই ৯ দফা সনদ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

POST A COMMENT
Advertisement