Advertisement

Ind vs Pak: ভারতের সঙ্গে T20 World Cup না খেললে আরও দেউলিয়া Pakistan! 320 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে?

টি ২০ বিশ্বকাপ নিয়ে প্রবল চর্চা চলছে। আর তা কেন, সেটা নিশ্চয় নতুন করে বলে দিতে হবে না। টি ২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। আর তারপর কী হয়েছে তা সকলেই জানেন। এই এই ইস্যুতে বংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছিল পাকিস্তান। আর এবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের। তবে ভারতের বিরুদ্ধে না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা খেলবে বলে শিলমোহর দিয়েছে পাকিস্তান বোর্ড। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানো—এই জল্পনা এখনও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সাম্প্রতিক পরিস্থিতি বলছে, সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।

Pakistan decision on not playing against India in t20 world cup

Advertisement