
অদ্ভুত ঘটনা রিয়াল মাদ্রিদে। Chat GPT দেখে চিকিৎসা করার অভিযোগ। তাও আবার কিলিয়ান এমবাপের ক্ষেত্রে ঘটেছে এই ঘটনা। এর ফলে স্প্যানিশ ক্লাবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। ২০২৫ সালে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন এমবাপে। তবে তাঁর বাঁ হাঁটুতে স্ক্যান হয়। ফিটও ঘোষণা করা হয়। Chat GPT দেখে তাঁকে কিছু সাপ্লিমেন্ট দেয়া হয়।
কীভাবে হল এমন ভুল?
একের পর এক ভুল করেছেন রিয়াল স্টাফরা। প্রথমে তাঁর ভুল পায়ে MRI স্ক্যান হয়। তাতে দেখা যায় তিনি ফিট। ফলে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মাত্র তিনটে ম্যাচ খেলার পরেই আরও গুরুতর হয় বাঁ হাঁটুর চোট। তখন বোঝা যায় ভুল। পরে বাঁ হাঁটুর স্ক্যান করে দেখা যায়, পোস্টেরিয়র লিগামেন্টের কিছুটা অংশ ছিঁড়ে গিয়েছে এমবাপের। এরপরেই নড়েচড়ে বসেন সকলে।
ভুল এরপরেও আছে
শুধু ডান পায়ের জায়গায় বাঁ পায়ে স্ক্যান করানো নয়, এরপর চ্যাট জিপিটি দেখে চিকিৎসা করা হয়। রিয়ালের প্রাক্তন নিউট্রিশনিস্ট ইতজ়িয়ার গঞ্জালেজ এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই নিয়ে।তিনি বলেন, ‘সাপ্লিমেন্ট দেওয়া ছাড়াও আরও অনেক ক্ষেত্রেই ক্লাবের সাপোর্ট স্টাফরা AI-এর উপরে নির্ভর করেন। ফলে প্লেয়ারদের ক্ষতি হচ্ছে আরও।’ তাই তারকাখচিত দল নিয়েও কী ভাবে রিয়াল মাদ্রিদ দল চালাচ্ছে, সেই প্রশ্ন উঠছে। তবে এই নিয়ে ক্লাব বা এমবাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি এখনও।
সামনেই বিশ্বকাপ গতবারের রানার্স দল ফ্রান্স এবার কাপ জিততে আরও মরিয়া। আর তাদের কাছে কিলিয়ান এমবাপে দারুণ একটা অস্ত্র। তিনি বড় মঞ্চে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তার প্রমাণ পাওয়া গিয়েছিল, গতবারের বিশ্বকাপের ফাইনালেও। তাঁর পা থেকে হ্যাটট্রিক এলেও, দলের হার বাঁচাতে পারেননি। নির্ধারিত সময়ের পর, এক্সট্রা টাইমেও ম্যাচের ফল না হওয়ায়, টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে জয় তুলে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা।