India Vs Pak Match T20 World Cup: হোলির দিন ফের ভারত vs পাকিস্তান? জানুন ২ দলের মুখোমুখি হওয়ার সমীকরণ

সুপার-৮-এ দুই দল রয়েছে আলাদা গ্রুপে। গ্রুপ ১-এ রয়েছে জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। অন্যদিকে গ্রুপ ২-এ লড়ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।

Advertisement
হোলির দিন ফের ভারত vs পাকিস্তান? জানুন ২ দলের মুখোমুখি হওয়ার সমীকরণহোলির দিন ফের ভারত vs পাকিস্তান, জানুন ২ দলের মুখোমুখি হওয়ার সমীকরণ

আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২৬ এখন জমে উঠেছে সুপার-৮ পর্বে। ২০টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে এখন লড়াইয়ে বাকি মাত্র আটটি দল। তবে সুপার-৮-এর প্রথম ম্যাচেই বৃষ্টির বাধা বড় প্রভাব ফেলেছে। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ একটি বলও না গড়িয়েই পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।

গ্রুপ পর্বে ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে। ১৫ ফেব্রুয়ারির সেই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। ম্যাচের আগে পিসিবি-র বয়কট হুমকি নিয়ে বিতর্ক তৈরি হলেও আইসিসি কর্তৃপক্ষের হস্তক্ষেপে তা মিটে যায়। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হেড-টু-হেড রেকর্ড এখন ৮-১, যা মনস্তাত্ত্বিক দিক থেকেও বড় প্রভাব ফেলেছে।

সুপার-৮-এ দুই দল রয়েছে আলাদা গ্রুপে। গ্রুপ ১-এ রয়েছে জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। অন্যদিকে গ্রুপ ২-এ লড়ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।

india vs pak

ফলে ভারত ও পাকিস্তানের আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে, তবে শর্ত একটাই—দুই দলকেই নিজেদের গ্রুপে প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে হবে। সেই সমীকরণ মিললে ক্রিকেটপ্রেমীরা আরও একবার উপভোগ করতে পারেন হাইভোল্টেজ ভারত-পাক মহারণ।

ভারত-পাকিস্তান ম্যাচ

সেমিফাইনালের ভেন্যু নিয়েও রয়েছে বিশেষ পরিস্থিতি। নিয়ম অনুযায়ী ভারত যদি সেমিফাইনালে ওঠে এবং পাকিস্তানের মুখোমুখি না হয়, তবে তারা ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। তবে ভারত-পাক সেমিফাইনাল হলে ম্যাচটি হাইব্রিড চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হবে।

এই হাইব্রিড ব্যবস্থাটি ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। ভারত-পাক সেমিফাইনাল হলে ম্যাচটি ৪ মার্চ কলম্বোয় অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ, সম্ভাব্য ম্যাচটি হোলির দিনেই হতে পারে, যা আবেগ ও উত্তেজনা আরও বাড়াবে। এখন দেখার, সুপার-৮-এর লড়াই শেষে সমীকরণ কোন দিকে গড়ায় এবং হোলির রঙে রাঙানো দিনে আদৌ কি দেখা যাবে ভারত-পাকিস্তানের আর এক ঐতিহাসিক দ্বৈরথ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement