T20 World Cup Final Betting Racket: ভারত ফাইনালে উঠতেই কোটি কোটি টাকার জুয়া, পুলিশের জালে ৫ বুকি

T20 World Cup Final Betting Racket: পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচগুলিকে কেন্দ্র করে অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়ার আসর বসিয়েছিল। বিভিন্ন ডামি সিম কার্ড এবং ভিওআইপি (VoIP) কল ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করত এই চক্রটি।

Advertisement
ভারত ফাইনালে উঠতেই কোটি কোটি টাকার জুয়া, পুলিশের জালে ৫ বুকিবেটিং চক্র অ্যারেস্ট (Photo: Screengrab)

T20 World Cup Final Betting Racket: টি২০ বিশ্বকাপের উন্মাদনার সুযোগ নিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে বেটিং চক্র। তবে পুলিশের তৎপরতায় বড়সড় কোনো অঘটন ঘটার আগেই ভেস্তে গেল জুয়াড়িদের ছক। শুক্রবার নয়ডার একটি অভিজাত এলাকায় হানা দিয়ে আন্তঃরাজ্য ক্রিকেট বেটিং চক্রের পাঁচ পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিন সরঞ্জাম ও নগদ লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচগুলিকে কেন্দ্র করে অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়ার আসর বসিয়েছিল। বিভিন্ন ডামি সিম কার্ড এবং ভিওআইপি (VoIP) কল ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করত এই চক্রটি। তবে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে একটি ফ্ল্যাটে অতর্কিতে অভিযান চালায় নয়ডা পুলিশের বিশেষ দল।

সেখান থেকেই হাতেনাতে ধরা পড়ে পাঁচজন। ধৃতদের ডায়েরি তল্লাশি করে পুলিশ জানতে পেরেছে, প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন চলত ওই ঘর থেকেই। দেশের অন্যান্য প্রান্তের জুয়াড়িদের সঙ্গেও এদের নিয়মিত যোগাযোগ ছিল বলে প্রাথমিক অনুমান। ঘটনার গভীরে পৌঁছাতে ধৃতদের রিমান্ডে নিয়ে জেরা করার প্রক্রিয়া শুরু করেছে জেলা পুলিশ।

 

POST A COMMENT
Advertisement