Ishan Kishanদুরন্ত ফর্মে ঈশান কিষাণ। বিশ্বকাপে একের পর এক ম্যাচে রান করে চলেছেন তিনি। যা নিয়ে খুশি ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধেই শেষ ম্যাচে অভিষেক শর্মা দ্রুত আউট হয়ে গেলেও কার্যত একাই দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঈশান। পাকিস্তানি বোলারদের শাসন করেছিলেন তিনি। ফলস্বরূপ বিশ্বকাপ চলাকালীনই পুরস্কার পেলেন তিনি।
আজ বুধবারই ICC-র তরফে ব্যাটারদের তালিকা প্রকাশ করা হয়। সেখানেই চমক। দেখা যায়, একদম ১৭ ধাপ এগিয়ে এখন Ranking-এ মাত্র ৮ নম্বরে উঠে এসেছেন। এই তালিকায় প্রথম দশের মধ্যে ৪ জন ব্যাটার ভারতীয়।
খারাপ ফর্মে থাকলেও এখনও তালিকার শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট ও তৃতীয়তে পাথুম নিশঙ্কা। তিনি আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। চতুর্থ স্থানে রয়েছেন ভারতের তিলক বর্মা। পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান। তবে Ranking অপরিবর্তিত রয়েছে সূর্যকুমার যাদবের। সপ্তম ও অষ্টম স্থানে রয়েছেন যথাক্রমে জস বাটলার ও ঈশান কিষাণ।
চলতি বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১৫৮ রান করেছেন ঈশান। এর মধ্যে রয়েছে দুটো হাফ সেঞ্চুরি। ব্যাটিং গড় ৫০-এর বেশি। স্ট্রাইক রেট প্রায় ২০০। সর্বোচ্চ স্কোর ৭৭।
অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন সাইম আইয়ুব। পাকিস্তানের এই ক্রিকেটার এখন ভালো ফর্মে রয়েছেন। কিছুদিন ধরেই এক নম্বর জায়গা ধরে রাখার জন্য আইয়ুব এবং জিম্বাবোয়ের সিকান্দার রাজার মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিশ্বকাপ শুরু আগেই দুজনই শীর্ষে স্থানে ছিলেন। শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছিলেন আইয়ুব।
বোলারদের তালিকায়, আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। ভারতের অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরাহ প্রথম কুড়ির মধ্যে রয়েছেন।