India Vs Pakistan T20 World Cup: লাহোরে পিসিবির সঙ্গে ICC-র সিক্রেট বৈঠক, মিটিঙে বিসিবিও, ভারত ম্যাচ খেলবে পাকিস্তান?

India Vs Pakistan T20 World Cup: বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র ২৭তম ম্যাচ হিসেবে নির্ধারিত ভারত-পাকিস্তান লড়াই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে ইউএসএ, নামিবিয়া ও নেদারল্যান্ডস। টুর্নামেন্ট শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক।

Advertisement
লাহোরে পিসিবির সঙ্গে ICC-র সিক্রেট বৈঠক, মিটিঙে বিসিবিও, ভারত ম্যাচ খেলবে পাকিস্তান?

India Vs Pakistan T20 World Cup: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ফের মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ। রাজনৈতিক টানাপোড়েন ও বয়কট জল্পনার মাঝেই সূচিভুক্ত এই মহারণ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র ২৭তম ম্যাচ হিসেবে নির্ধারিত ভারত-পাকিস্তান লড়াই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে ইউএসএ, নামিবিয়া ও নেদারল্যান্ডস। টুর্নামেন্ট শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক। ভারতের প্রথম ম্যাচ ছিল ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে ইউএসএ-র বিরুদ্ধে।

এই ম্যাচ ঘিরে বিতর্কও কম নয়। সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে এই ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। পিসিবি প্রধান মহসিন নাকভির নেতৃত্বে এই অবস্থান নেওয়া হলেও, লাহোরে আইসিসি বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। এমনই ইঙ্গিত মিলেছে বোর্ড সূত্রে। উল্লেখ্য, এই ম্যাচের বাণিজ্যিক মূল্য প্রায় ৩০–৩৫ মিলিয়ন ডলার বলে জানা গিয়েছে।

মাঠের পারফরম্যান্সের দিক থেকেও দুই দলই চাপের মধ্যে রয়েছে। ভারত তাদের প্রথম ম্যাচে ইউএসএ-র বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে সূর্যকুমার যাদবের ব্যাটে জয় ছিনিয়ে আনে। অন্যদিকে, পাকিস্তান নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ মুহূর্তে ফাহিম আশরাফের নৈপুণ্যে রক্ষা পায়।

এটাই ২০২৫ এশিয়া কাপের পর ভারত-পাকিস্তানের প্রথম মুখোমুখি হওয়া। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের গ্রুপের সব ম্যাচই শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যু কলম্বো ও ক্যান্ডিতে অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে সেই ম্যাচগুলিও কলম্বোতেই স্থানান্তরিত হবে বলে জানানো হয়েছে।

 

POST A COMMENT
Advertisement