T20 World Cup 2026 IND vs SA: ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধরাশায়ী, যে ৫ কারণে হার গম্ভীরের ভারতের

সুপার এইটের লড়াইয়ে প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৭৬ রানে হেরে গেল সূর্যকুমার যাদবের দল। ম্যাচে শুরুটা দারুণ করলেও, তা যত এগিয়েছে ততই রাশ আলগা হয়েছে গৌতম গম্ভীরের দলের। গ্রুপ পর্বের চার ম্যাচ জিতলেও সুপার এইটের ম্যাচে হার ভারতের বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নে বড় আঘাত।

Advertisement
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধরাশায়ী, যে ৫ কারণে হার গম্ভীরের ভারতেরভারতীয় ক্রিকেট দল

সুপার এইটের লড়াইয়ে প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৭৬ রানে হেরে গেল সূর্যকুমার যাদবের দল। ম্যাচে শুরুটা দারুণ করলেও, তা যত এগিয়েছে ততই রাশ আলগা হয়েছে গৌতম গম্ভীরের দলের। গ্রুপ পর্বের চার ম্যাচ জিতলেও সুপার এইটের ম্যাচে হার ভারতের বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নে বড় আঘাত।

কোন পাঁচ কারণে হারল ভারত?
১) বোলিং-এ দুর্বলতা-
ভারতের পেসাররা দারুণ শুরু করেছিলেন। জসপ্রীত বুমরার ৩ উইকেটের পাশাপাশি আর্শদীপ সিং-ও দুই উইকেট তুলে নেন। তবুও স্পিনাররা সেভাবে দাগ কাটতে পারেননি। ওয়াশিংটন সুন্দর উইকেট পাননি। বরুণ চক্রবর্তী ১ উইকেট পেলেও দিয়েছেন ৪৭ রান। শুরুতে যে চাপ তৈরি করেছিল তা ধরে রাখতে পারেনি।

২) মিডল অর্ডারের ব্যর্থতা- ১৮৮ রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা ছিল খুবই খারাপ। প্রথম ওভারে কোনও রান না করেই আউট হয়ে যান ইশান কিষাণ। এরপর পরের ওভারেই জ্যানসেন তিলক ডার্মাকে আউট করেন। সূর্য ও অভিষেকের কাছ থেকে বড় জুটি আশা করা হচ্ছিল। কিন্তু অভিষেক আবারও হতাশ করেন। পঞ্চম ওভারে জ্যানসেন অভিষেককে আউট করেন। অভিষেক মাত্র ১৫ রান করেছিলেন। ছয় ওভার পর ভারতের স্কোর ছিল ৩১-৩। এরপর অষ্টম ওভারে মাত্র ১১ রান করে আউট হন ও য়াশিংটন সুন্দর। নবম ওভারে ভারত ৫০ রানের গণ্ডি পার করে।  

৩) অতিরিক্ত আত্মবিশ্বাস- শেষ দুই বছরে ২৭টা টি২০ ম্যাচ খেলে ২৬টা ব্জিতেছে ভারত। ঘরের মাঠে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। ফলে ঘরের মাঠে তাঁদের রেকর্ড দুর্দান্ত। বিদেশ সফরে গিয়েও ম্যাচ জিতেছে ভারত। 

৪) স্পিন খেলতে না পারা- এইডেন মার্করাম, কেশব মহারাজরা দারুণ বোলিং করেছেন। তার সামনে ভারতের ব্যাটারদের কোনও উত্তরই ছিল না। স্যুইপ শট ব্যবহার করতে পারেননি ভারতের প্রায় কোনও ব্যাটার। স্ট্রাইক রোটেট করার ক্ষেত্রেও সমস্যায় পড়ে ভারত। তিন উইকেট তুলে নেন কেসব মহারাজ একটা পান মার্করাম। 

Advertisement

 ৫) ওপেনারদের ব্যর্থতা- ভারত এবারতের টি২০ বিশ্বকাপে অপেনারদের নিয়ে বিপদে পড়েছে। অভিষেক রান পাচ্ছিলেন না। এবার ঈশানও ০ রানে আউট হলেন। অভিষেক বড় রান না পেলেও ০-র হ্যাটট্রিকের পর, ১৫ রান করে আউট হন। এই জুটির কোনও একজনও না থাকায় সমস্যা আরও বাড়ে।  

POST A COMMENT
Advertisement