Trigrahi Yog Rashifal March: মীনে ত্রিগ্রহী যোগে মার্চেই বদলাতে পারে ভাগ্য, ৫ রাশির জীবনে দুর্বার সাফল্যে

Trigrahi Yog Rashifal March: জ্যোতিষ মতে, ২ মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এরপর ১৫ মার্চ সূর্যও মীন রাশিতে গমন করবে। ইতিমধ্যেই শনি মীনে অবস্থান করছে। ফলে তিন গ্রহের যুগপৎ অবস্থানে এই বিশেষ যোগ তৈরি হবে। এমন যোগ জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

Advertisement
মীনে ত্রিগ্রহী যোগে মার্চেই বদলাতে পারে ভাগ্য, ৫ রাশির জীবনে দুর্বার সাফল্যেত্রিগ্রহী যোগ

Trigrahi Yog Rashifal March: মার্চ মাসের শুরুতেই জ্যোতিষমতে তৈরি হতে চলেছে শক্তিশালী ত্রিগ্রহী যোগ। মীন রাশিতে একসঙ্গে অবস্থান করবে শনি, সূর্য ও শুক্র, এই তিন গ্রহের সংযোগকেই ত্রিগ্রহী যোগ বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এমন যোগ জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। কর্মজীবন, অর্থভাগ্য, সম্পর্ক। বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত জ্যোতিষীদের।

জ্যোতিষ মতে, ২ মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এরপর ১৫ মার্চ সূর্যও মীন রাশিতে গমন করবে। ইতিমধ্যেই শনি মীনে অবস্থান করছে। ফলে তিন গ্রহের যুগপৎ অবস্থানে এই বিশেষ যোগ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, মীন একটি জলতত্ত্ব রাশি এবং আধ্যাত্মিকতার প্রতীক। সেখানে শুক্রের উচ্চস্থিতি (শুক্র মীনে উচ্চ) এই যোগকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

মেষ
মেষ রাশির জাতকদের জন্য এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা গুরুত্বপূর্ণ প্রকল্পে সুযোগ মিলতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে। আর্থিক অবস্থার উন্নতি ও বিনিয়োগে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দৃঢ় হবে।

বৃষ
বৃষ রাশির ক্ষেত্রে সৌভাগ্যের দরজা খুলতে পারে। আকস্মিক অর্থপ্রাপ্তি বা নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষীরা। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেতে পারে।

মিথুন
মিথুন রাশির জাতকদের জীবনে পরিবর্তনের হাওয়া বইতে পারে। নতুন চাকরির সুযোগ, আটকে থাকা অর্থ ফেরত পাওয়া বা কোনও বড় চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। খ্যাতি ও পরিচিতি বাড়তে পারে। কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ও অংশীদারি ব্যবসায় ইতিবাচক ফল মিলতে পারে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে এবং আর্থিক স্থিতি মজবুত হবে।

মকর
মকর রাশির জাতকদের জন্য এই ত্রিগ্রহী যোগ কর্মজীবনে নতুন মাইলফলক স্থাপনের সুযোগ এনে দিতে পারে। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও উন্নতির ইঙ্গিত রয়েছে। তবে জ্যোতিষীরা মনে করিয়ে দিচ্ছেন, ব্যক্তিগত জন্মছকের অবস্থান অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।
 

Advertisement


 

POST A COMMENT
Advertisement