Trigrahi Yog 2026: এপ্রিলের গোড়াতেই ত্রিগ্রহী যোগ, আসবে নতুন চাকরির খবর, মালামাল হবে এই ৩ রাশি

মীন রাশিতে গোচর করবে মঙ্গল। আগে থেকেই অবস্থান করছে সূর্য ও শনি। অর্থাৎ এপ্রিলের শুরু থেকেই মীন রাশিতে ত্রিগ্রহী যোগ গঠিত হবে। এর ফলে প্রচুর সম্পদ লাভ হবে ৩ রাশির। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

Advertisement
এপ্রিলের গোড়াতেই ত্রিগ্রহী যোগ, আসবে নতুন চাকরির খবর, মালামাল হবে এই ৩ রাশিত্রিগ্রহী যোগ
হাইলাইটস
  • এপ্রিলের শুরু থেকেই মীন রাশিতে ত্রিগ্রহী যোগ
  • প্রচুর সম্পদ লাভ হবে ৩ রাশির
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

মীন রাশিতে বর্তমানে অবস্থান করছে সূর্য ও শনি। এর পাশাপাশি, আগামী ২ এপ্রিল এই মীন রাশিতেই আসতে চলেছে মঙ্গল। সেখানে তিন রাশির যুতি গঠন হবে। ফলে এপ্রিলের গোড়াই তৈরি হবে ত্রিগহী যোগ। তা বজায় থাকবে ৪ এপ্রিল পর্যন্ত। আবার ওই দিনই সূর্য মীন ছেড়ে মেষ রাশিতে যাবে। মঙ্গল মীন রাশি ত্যাগ করবে ১১ মে। এই অবস্থানের জেরে কোন কোন রাশির উপর প্রভাব পড়তে চলেছে?

মীন রাশি: মীন রাশিতেই তৈরি হবে ত্রিগ্রহী যোগ। তাই ২ এপ্রিল থেকে এই রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় ব্যাপক উন্নতি হবে। যাঁরা নতুন চাকরির চেষ্টা করছেন, তাঁদের সাফল্য দরজায় কড়া নাড়বে। কঠিন কাজ সহজে সম্পন্ন হয়ে যেতে পারে।

মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগ লাভজনক হবে। এই রাশির অধিপতি খোদ মঙ্গল। ফলে এই রাশির জাতকদের কেরিয়ারে এই সময়টাতেই উন্নতি লেখা রয়েছে। বেকাররা চাকরি পেতে পারেন। আর্থিক লাভের জোরাল সম্ভাবনা রয়েছে। 

ধনু রাশি: ত্রিগ্রহী যোগ ধনু রাশির জাতকদের কেরিয়ারকে আরও মজবুত করে তুলবে। কাজে গতি আনবে। আটকে থাকা কাজও সম্পন্ন হবে। সম্পত্তি লাভ হতে পারে এই রাশির জাতকদের। একইসঙ্গে নিজের সম্পত্তি কাজে লাগিয়ে হাতে নতুন করে টাকাও চলে আসতে পারে। 
 

 

POST A COMMENT
Advertisement