এই সপ্তাহেই মেষ রাশিতে শুক্রের গোচর, পকেট হালকা হতে চলেছে এই ৩ রাশির

২৬ মার্চ ধন, সমৃদ্ধি ও সুখের গ্রহ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৯ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই থাকবে শুক্র। মেষ রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশিতে শুক্রের প্রবেশ কিছু রাশির জাতক-জাতিকার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। জ্যোতিষীরা বলছেন, মেষ রাশিতে শুক্রের উপস্থিতি স্বাস্থ্য, প্রতিপত্তি এবং সম্পদের উপর নেগিটিভ প্রভাব ফেলতে পারে।

Advertisement
এই সপ্তাহেই মেষ রাশিতে শুক্রের গোচর, পকেট হালকা হতে চলেছে এই ৩ রাশিরএই সপ্তাহেই মেষ রাশিতে প্রবেশ করছে শুক্র
হাইলাইটস
  • সমৃদ্ধি ও সুখের গ্রহ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে।
  • ১৯ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই থাকবে শুক্র।
  • শুক্রের গোচরের ফলে কিছু রাশির জাতক-জাতিকার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে।

২৬ মার্চ ধন, সমৃদ্ধি ও সুখের গ্রহ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৯ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই থাকবে শুক্র। মেষ রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশিতে শুক্রের প্রবেশ কিছু রাশির জাতক-জাতিকার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। জ্যোতিষীরা বলছেন, মেষ রাশিতে শুক্রের উপস্থিতি স্বাস্থ্য, প্রতিপত্তি এবং সম্পদের উপর নেগিটিভ প্রভাব ফেলতে পারে। তাই নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে এই সতর্কতা? বুঝে নিন

বৃষ: 

বৃষ রাশির জাতক-জাতিকাদের খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে। বিলাসবহুল জিনিসপত্রে আপনার বেশি খরচ করার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়াও, আপনি চোখের সমস্যাসহ কিছু স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন। আইনি বিষয়ে আপনার ক্ষতি হতে পারে এবং আদালতের মামলায় আপনি বাধার সম্মুখীন হতে পারেন। বন্ধু এবং আত্মীয়দের সাথে মতবিরোধ বাড়তে পারে।

কন্যা:

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা কিছুটা কঠিন হতে চলেছে। আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য মানুষ যে কোনও কিছু করতে পারে। এমনকি আর্থিক অবস্থাও অসন্তোষজনক অবস্থায় থাকতে পারে। আয় কমে যেতে পারে। টাকা জমানো কঠিন হবে। সম্পত্তি কেনা বা বেচার জন্য এটি ভালো সময় নয়। টাকা ধার করার জন্যও এটি ভালো সময় নয়। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

বৃশ্চিক:

শুক্রের এই গোচরের কারণে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। বন্ধু, আত্মীয়রা ক্ষতির কারণ হতে পারে। সরকারি কাজে বাধা আসতে পারে। যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন, তাঁরা সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা পড়াশোনা করছেন, তাদের মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। যারা কর্মজীবনে সাফল্য বা নতুন মাইলফলক অর্জন করতে চান, তাদের অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে।
 

 

POST A COMMENT
Advertisement