শনি-মঙ্গল ষড়ষ্টক যোগMars Saturn aspect 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের অবস্থান ও দৃষ্টির প্রভাব মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে। জ্যোতিষ গণনা বলছে, আগামী ৫ মার্চ ২০২৬ মঙ্গল ও ন্যায়ের প্রতীক শনি একে অপরের সঙ্গে ৩০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলেই তৈরি হবে বিশেষ দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ। এই যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
জ্যোতিষবিদদের মতে, যখন মঙ্গলের সাহস ও কর্মশক্তি শনির শৃঙ্খলা ও স্থায়িত্বের সঙ্গে ভারসাম্যে আসে, তখন বহু রাশির জীবনে উন্নতির নতুন পথ খুলে যায়। এই গ্রহযোগের প্রভাবে কর্মজীবন, অর্থভাগ্য ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে পাঁচটি রাশির জন্য সময়টি হতে চলেছে অত্যন্ত শুভ।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। শনির সঙ্গে এই বিশেষ দৃষ্টি যোগে মেষ রাশির জাতকদের সাহস ও আত্মবিশ্বাস আরও বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি বা প্রশাসনিক কাজ এগোবে। কর্মক্ষেত্রে নেতৃত্বগুণের স্বীকৃতি মিলতে পারে। আর্থিক দিক থেকেও লাভের সম্ভাবনা প্রবল।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য এই গ্রহযোগ অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। শনি ও মঙ্গলের প্রভাবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রা বা উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে ৫ মার্চের পর পরিস্থিতি অনুকূল হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস এই সময় নতুন উচ্চতায় পৌঁছবে। সম্পত্তি বা জমি-বাড়ি সংক্রান্ত জটিলতা থাকলে তার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান বাড়বে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কাজে আসবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিরও অধিপতি গ্রহ মঙ্গল। ফলে এই গ্রহযোগের প্রভাব এখানে বিশেষভাবে কার্যকর হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও স্থায়িত্ব আসবে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের শারীরিক সমস্যা ধীরে ধীরে কমতে পারে। মানসিক প্রশান্তি অনুভব করবেন।
কুম্ভ রাশি
শনির নিজস্ব রাশি কুম্ভ। মঙ্গলের সঙ্গে এই দৃষ্টি যোগ কুম্ভ রাশির জাতকদের দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। ব্যবসায় নতুন অংশীদার যুক্ত হতে পারেন। ফলে ব্যবসার প্রসার ঘটবে। পারিবারিক জীবনে সুখ ও সম্পর্কের উন্নতির ইঙ্গিত রয়েছে।