এপ্রিলের শুরুতে মীন রাশিতে সূর্য, মঙ্গল ও শনি একসঙ্গে অবস্থান করায় শক্তিশালী যোগ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। Mangal Aditya Rajyog 2026: এপ্রিলের শুরুতেই জ্যোতিষশাস্ত্রে বিরল যোগ। 'মঙ্গল-আদিত্য রাজযোগ’; গঠিত হতে চলেছে। গ্রহের বিশেষ অবস্থানের জেরে এই যোগ তৈরি হলে কয়েকটি রাশির জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মত জ্যোতিষীদের। কর্মজীবন, আর্থিক উন্নতি থেকে ব্যক্তিগত সম্পর্ক; বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে। জ্যোতিষ মতে, সূর্য (আদিত্য) এবং মঙ্গল একত্রে অবস্থান করলে এই বিশেষ রাজযোগ তৈরি হয়। এপ্রিলের শুরুতে মীন রাশিতে সূর্য, মঙ্গল ও শনি একসঙ্গে অবস্থান করায় শক্তিশালী যোগ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে একাধিক রাশির জাতকদের জীবনে শুভ ফল মিলতে পারে।
‘মঙ্গল-আদিত্য রাজযোগ’ কী?
জ্যোতিষশাস্ত্রে সূর্য শক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। অন্যদিকে মঙ্গল সাহস, শক্তি ও কর্মক্ষমতার প্রতীক। এই দুই গ্রহের মিলনে তৈরি হয় ‘মঙ্গল-আদিত্য রাজযোগ’, যা জীবনে উন্নতি, সাফল্য ও নতুন সুযোগের দরজা খুলে দেয় বলে বিশ্বাস করা হয়।
এই সময় গ্রহের সংযোগ শুধু আর্থিক লাভই নয়, সামাজিক সম্মান, আত্মবিশ্বাস এবং কর্মক্ষেত্রে অগ্রগতি আনতে পারে। অনেকের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ারও সম্ভাবনা রয়েছে।
কোন কোন রাশির ভাগ্য বদলাতে পারে?
জ্যোতিষ গণনা অনুযায়ী, এপ্রিলের এই বিশেষ সময়কালে মূলত ৫টি রাশি সবচেয়ে বেশি লাভবান হতে পারে;
বৃষ (Taurus)
এই সময় বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পুরনো সমস্যার সমাধান মিলতে পারে। স্বাস্থ্যগত দিকেও উন্নতির ইঙ্গিত রয়েছে।
সিংহ (Leo)
কর্মক্ষেত্রে পদোন্নতি, সম্মান বৃদ্ধি এবং অর্থলাভের সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব পেতে পারেন। ভ্রমণ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে।
তুলা (Libra)
সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে নতুন দিশা পেতে পারেন।
বৃশ্চিক (Scorpio)
পরিশ্রমের ফল মিলবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। পরিবার থেকেও সহযোগিতা মিলবে। স্বাস্থ্য উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ (Aquarius)
ক্যারিয়ার ও ব্যবসায় সাফল্যের সম্ভাবনা প্রবল। আর্থিক লাভ হতে পারে। তবে মানসিক চাপ কিছুটা থাকতে পারে; সতর্ক থাকা প্রয়োজন।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।