IRCTC Char Dham Yatra 2026: যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ, এই চার পবিত্র ধাম ঘুরে দেখানোর জন্য বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করল রেলের এই সহযোগী সংস্থা। পকেটের কথা মাথায় রেখে থাকা-খাওয়া ও যাতায়াতের সবরকম সুবন্দোবস্ত থাকছে এই প্যাকেজে।
Safe Hill Stations In West Bengal During Rain: এবার আগে থেকেই বর্ষা নেমেছে। তবে মেঘ-বৃষ্টির মরশুমে উত্তরবঙ্গ সফরের প্রধান শর্তই হলো সতর্কতা। ঝুকিপূর্ণ অফবিট গ্রাম এড়িয়ে শহরকেন্দ্রিক বা মডারেট রুটে ঘুরলে বর্ষার পাহাড় হতে পারে আপনার জীবনের সেরা অভিজ্ঞতা।
Bagheera's Trail Kurseong: হিল ট্যুরিজমের সংজ্ঞা বদলে দিতে আসরে নামল রেল ও বন দফতর। পর্যটনের ক্লান্তি কাটাতে কার্শিয়াং এবার আর কেবল যাওয়ার পথের বিরতি নয়, হয়ে উঠছে গন্তব্য। আজ, ২৮ এপ্রিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উদ্বোধন হলো নতুন পর্যটন সার্কিট ‘বাঘিরা’স ট্রেইল’।
Varsey Rhododendron Sanctuary Sikkim: অ্যাডভেঞ্চার আর প্রকৃতির নিস্তব্ধতা যাদের টানে, বার্সে তাদের কাছে তীর্থস্থান। প্রায় ১০৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানকার ‘রডোডেনড্রন অভয়ারণ্য’। বসন্ত আসতেই যখন গোটা পাহাড় লাল-গোলাপি রডোডেনড্রন ফুলে ছেয়ে যায়, তখন মনে হয় কোনো দক্ষ শিল্পী বুঝি ক্যানভাস জুড়ে রঙের জাদু ছড়িয়ে দিয়েছেন।
Summer Superfood Sattu: গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে ও এনার্জি বাড়াতে ছাতু পান করুন। এই প্রাকৃতিক দেশি পানীয়টি শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্য উপকারিতায় ভরপুর—ডায়াবেটিস, ওজন কমানো, হৃদরোগ প্রতিরোধ সবেতেই কার্যকর।
Hill Slow Tourism: বুধবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) এবং রেলওয়ে হেরিটেজের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ ‘ফ্যাম ট্যুর’। যার পোশাকি নাম, ‘টি অ্যান্ড টিম্বার ট্রেইলস’। রেলকর্তা থেকে শুরু করে দেশের তাবড় ট্রাভেল এজেন্টরা এদিন পাহাড়ি পথের হেরিটেজ হিরে জহরত খুঁটিয়ে দেখলেন।
ভারতের দ্রুতগতির শ্রীনগর-জম্মু বন্দে ভারত ট্রেনে আধুনিকীকরণ চলছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২৬ সালের ৩০ এপ্রিল জম্মু তাওয়াই থেকে পরিষেবা বাড়ানো হচ্ছে। এর আগে ট্রেনটি কেবল শ্রীনগর এবং বৈষ্ণোদেবী কাটরার মধ্যে চলাচল করত। এটি এখন এই অঞ্চলের ব্যস্ততম রেল কেন্দ্র। যা জম্মু তাওয়াইয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে। একই সঙ্গে, যাত্রীদের প্রবল চাহিদার কারণে ট্রেনটির কোচ সংখ্যা ৮টি থেকে বাড়িয়ে ২০টি করা হয়েছে।
Sikkim Snowfall Today Update April 2026: ক্যালেন্ডারের পাতায় বৈশাখ চলছে। সমতলে যখন সূর্যের তেজে নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই হিমালয়ের কোলে উল্টো পুরাণ। বুধবার আচমকাই সিকিমের ওপরের অংশে নামল তুষারধস। প্রকৃতির এই খামখেয়ালি মেজাজে সাময়িকভাবে থমকে গেল পর্যটন।
নিঝুম অরণ্যে বৃষ্টির রিমঝিম শব্দ আর চা বাগানের ভেজা গন্ধ, এই নিয়ে ডুয়ার্স এবার সেজে উঠছে নতুন সাজে। পর্যটন ব্যবসায়ীরা হাজির করেছেন এক চমকপ্রদ প্যাকেজ, যার নাম দেওয়া হয়েছে ‘বর্ষার বনবাস’। জঙ্গলপথ বন্ধ থাকলেও পর্যটকদের ঘোরানোর জন্য তৈরি রাখা হয়েছে বিকল্প রুট।
গরমের ছুটি পড়লেই ঘুরতে যাওয়ার ধুম পড়বে। আপনিও যদি পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে শিমলা, মানালি এবং মিসৌরির পরিবর্তে নতুন কোনও জায়গা ঘুরে দেখার কথা ভাবতে পারেন। ভারতে এমন অনেক জায়গা আছে যেগুলো সম্পর্কে মানুষ জানে না।
Darjeeling-Dooars Tourism Problem: এপ্রিলের শেষ লগ্নেও কার্যত পর্যটকশূন্য পাহাড়। যে সময়ে ম্যালে পা ফেলার জায়গা থাকে না, সেখানে এখন শুধুই শূন্যতা। হোটেল মালিক থেকে শুরু করে ট্যুর অপারেটর, ভোটের ঝড়ে ভরা মরশুমে বড়সড় লোকসানের আশঙ্কায় সকলের কপালে চিন্তার ভাঁজ।